নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে । Gymnosperm । ড. সিদ্দিক পাবলিকেশন্স

গ্রিক শব্দ Gymnos অর্থ নগ্ন বা ব্যক্ত এবং sperm অর্থ বীজ নিয়ে Gymnosperm শব্দটি গঠিত। Gymnosperm শব্দের অর্থ নগ্নবীজী। যে সব উদ্ভিদের ফুল হয়, বীজ হয় এবং ফুলে গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন বা ব্যক্ত থাকে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা স্পার্মাটোফাইটা বা সবীজ উদ্ভিদ। স্পার্মাটোফাইটাকে দুইটি উপগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ। জীবিত সকল নগ্নবীজী উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। নগ্নবীজী উদ্ভিদকে পূর্বে পুষ্পক উদ্ভিদ বলা হলেও বর্তমানে তা বলা হয় না। কারণ নগ্নবীজীর স্পোরোফিল এবং পুষ্পক উদ্ভিদের ফুলের মধ্যে কোন মিল নাই।ড. সিদ্দিক পাবলিকেশন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq