নটোকর্ড ।। Notochord ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

(i) নন-কর্ডাটা (None chordata) ঃ যে সব প্রাণীদের নটোকর্ড থাকে না তাদেরকে নন-কর্ডাটা বলে। Protozoa, Metazoa, Porifera, Cnidaria, Platyhelminthes, Nematoda, Mollusca, Annelida, Arthropoda I Echinodermata পর্বের প্রাণীরা নন-কর্ডাটা। যেমন- হাইড্রা (Hydra vulgaris), তেলাপোকা (Periplaneta americana), ফিতা কৃমি (Taenia solium), শামুক (Pila globosa), সমুদ্রতারা (Asterias rubens) প্রভৃতি।

(ii) কর্ডাটা (Chordata) ঃ যে সব প্রাণীদের দেহে নটোকর্ড থাকে তাদেরকে কর্ডাটা বলে। Chordata পর্বের সকল প্রাণীদের নটোকর্ড থাকে। কর্ডাটা পর্বের প্রাণীদেরকে তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে।

  • ইউরোকর্ডাটাঃ ইউরোকর্ডাটাদের শুধুমাত্রা লার্ভা দশায় লেজ অঞ্চলে নটোকর্ড থাকে। যেমন- অ্যাসিডিয়া।
  • সেফালোকর্ডাটাঃ সেফালোকর্ডাটাদের নটোকর্ড মাথার শীর্ষ থেকে পুচ্ছ অঞ্চল পর্যন্ত থাকে। এদের নটোকর্ড সারাজীবন থাকে। যেমন- ব্রাঙ্কিওস্টোমা (Branchiostoma)।
  • ভার্টিব্রাটাঃ ভার্টিব্রাটাদের নটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। যেমন- অ্যাসিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq