পরিপাকতন্ত্র ঠিক মতো কাজ না করলে যে সব রোগ হয় তাকে পরিপাকীয় রোগ বলে।
১। ক্রোন ডিজিসঃ ক্রনিক ডায়রিয়া হয়। রক্তযুক্ত পায়খানা হয়।
২। ইরটেবল বাওয়েল সিনড্রমঃ পেটে ব্যথা হয়। ডায়রিয়া হয়। কোষ্ঠ কাঠিন্য হয়।
৩। সিলিক ডিজিসঃ দীর্ঘস্থায়ী ডায়রিয়া হয়। কোষ্ঠ কাঠিন্য হয়।
৪। পিত্তপাথরঃ পাঁজরের নিচে ব্যথা হয়। বমি হয়।
৫। আলসারেটিভ কোলিটিসঃ দীর্ঘস্থায়ী ডায়রিয়া হয়। পেটে ব্যথা হয়।
৬। গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিসঃ অন্ননালির প্রদাহ হয়।