১। প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য স্বতন্ত্র।
২। প্রজাতি হলো একটি জিন ভান্ডারের আঁধার।
৩। সর্বদা পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার চেষ্টা করে।
৪। এরা পরস্পরের মধ্যে জিনের বিনিময় ঘটায়।
৫। এদের নতুন প্রজাতি সৃষ্টির ক্ষমতা আছে।
৬। একই প্রজাতির সদস্যদের মধ্যে সর্বাপেক্ষা বেশি বৈশিষ্ট্যের মিল থাকে।
৭। একই প্রজাতির সদস্যরা নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম।
৮। এক প্রজাতির জীব অন্য প্রজাতির জীবের সাথে যৌন মিলনের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। অস্বাভাবিক যৌন জননে ঘোড়া ও গাধার মিলনে খচ্চর এবং বাঘ ও সিংহের মিলনে লাইগার সৃষ্টি হয়।
৯। একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য থাকলেও তা হবে continuous বা নিরবচ্ছিন্ন।
১০। একটি প্রজাতিভুক্ত জীবসমুহ একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত।