যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল কর্তৃক শোষিত প্রয়োজনের অতিরিক্ত পানি বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে নির্গত হয় তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। উদ্ভিদ মূল দ্বারা যে পরিমাণ পানি শোষণ করে তার মাত্র ১-২% জৈবিক কাজে ব্যবহার হয় এবং ৯৮-৯৯% পানি বাষ্পাকারে বের হয়ে যায়। পাতা উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ। বিজ্ঞানী কর্টিস এর মতে, প্রস্বেদন হলো প্রয়োজনীয় অমঙ্গল (necessary evil)। গ্যানং পটোমিটার দ্বারা প্রস্বেদনের হার নির্ণয় করা হয়।