পূর্ণতা অনুসারে ফুল দুই প্রকার
(i) সম্পূর্ণ পুষ্প (Complete flower)ঃ যে পুষ্পে বৃতি, দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক– এই চারটি অংশই থাকে তাকে সম্পূর্ণ পুষ্প বলে। যেমন– মটর, জবা, ধুতুরা, সরিষা, বেগুন প্রভৃতি।
(ii) অসম্পূর্ণ পুষ্প (Incomplete flower)ঃ যে পুষ্পে বৃতি, দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক– এই চারটি অংশের যে কোন একটি অনুপস্থিত থাকে তাকে অসম্পূর্ণ পুষ্প বলে। যেমন– লাউ, কুমড়া, রজনীগন্ধা, লালপাতা প্রভৃতি।