ব্রায়োফাইটার শ্রেণীবিভাগ আলোচনা । Bryophyta । ড. সিদ্দিক পাবলিকেশন্স

ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।
১। লিভারওয়ার্ট বা হেপাটিকপসিডা বা Hepaticaeঃ যে সব মসের লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামিটোফাইটের দৈহিক গঠন যকৃত আকৃতির পাতার মতো তাদেরকে লিভারওয়ার্ট বা লিভার প্লান্ট বলে।
(i) এরা গ্যামিটোফাইটিক উদ্ভিদ। দেহ থ্যালাস প্রকৃতির।
(ii) এদের জননাঙ্গ থ্যালাসের পৃষ্ঠদেশে অবস্থিত। পুংধানী নাসপাতি আকৃতির এবং স্ত্রীধানী ফ্লাস্ক আকৃতির।
(iii) এরা ছোট আকৃতির স্বতন্ত্র উদ্ভিদ। দৈর্ঘ্য ১০ সেন্টিমিটারের কম এবং প্রস্থ ২-২০ মিলিমিটার।
(iv) এরা পৃথিবীর সর্বত্র বিস্তৃত। মেরু, মরু ও আর্দ্র অঞ্চলে এর ৬,০০০ প্রজাতি রয়েছে।
(v) এরা মাটি, বালু, পাথর, বৃক্ষ কিংবা কোন বস্তুর উপর জন্মে।
কয়েকটি লিভারওয়ার্ট- Riccia huebeneriana , Marchantia polymoroha, Asterella californica, Ricciocarpus natans cÖf…wZ|
২। হর্নওয়ার্ট বা অ্যান্থোসেরোটপসিডা বা Anthocerotaeঃ যে সব মসের লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামিটোফাইটের দৈহিক গঠন শিং আকৃতির তাদেরকে হর্নওয়ার্ট বা শিং আকৃতির উদ্ভিদ বলে।
(i) এদের প্রধান উদ্ভিদ গ্যামিটোফাইট। ইহা সবুজ এবং চ্যাপ্টা গঠনবিশিষ্ট।
(ii) এদের স্পোরোফাইট আংশিক স্বাবলম্বী।
(iii) এরা উন্নত প্রকৃতির এবং এদের ক্যাপসিউলে কলুমেলা থাকে।
(iv) এদের থ্যালাস বিষমপৃষ্ঠীয় এবং শায়িত। জননাঙ্গ থ্যালাসের পৃষ্ঠদেশে প্রোথিত থাকে।
(v) পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের প্রজাতি সংখ্যা ৩০০।
কয়েকটি হর্নওয়ার্ট- Anthoceros agrestis, Phaeoceros carolinianus, Ceratophyllum pollination, Folioceros amboinensis, Dendroceros crispus, Notothylas anaporata.
৩। মাসাই (Musci)
(i) এরা মস নামে পরিচিত।
(ii) এদের গ্যামিটোফাইট সূত্রাকার বা থ্যালাস আকৃতির এবং প্রোটোনেমায় পরিনত হয়।
(iii) এদের দেহ অনেকটা কান্ডের মতো এবং কান্ডের অগ্রভাগে যৌননাঙ্গ গঠিত হয়।
(iv) এদের স্পোরোফাইট পদ, সিটা ও ক্যাপসিউলে বিভক্ত।
উদাহরণঃ Funaria, Sphagnum, Pogonatum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *