ভাজক টিস্যু ।। উদ্ভিদের বিকাশে ভাজক টিস্যুর ভূমিকা ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। জাইগোটের বিকাশঃ ভাজক টিস্যু বিভাজিত হয়ে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি করে। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট এক ধরনের ভাজক টিস্যু এবং ইহা জীব সৃষ্টির প্রথম কোষ।

২। ভ্রুণের বিকাশঃ জাইগোট বার বার বিভাজিত হয়ে বহুকোষী ভ্রুণ গঠন করে। ভ্রুণ হলো ভাজক টিস্যু এবং বিভাজনক্ষম কোষ দ্বারা গঠিত। ইহা জীবের দেহ গঠনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়।

৩। চারার বিকাশঃ ভ্রুণ বার বার বিভাজিত হয়ে চারা উদ্ভিদ সৃষ্টি করে। চারা উদ্ভিদে মূল, কান্ড পাতা থাকে।

৪। পূর্ণাঙ্গ উদ্ভিদের বিকাশঃ চারা উদ্ভিদের মূল, কান্ড পাতার ভাজক টিস্যু বার বার বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদ গঠন করে। পূর্ণাঙ্গ উদ্ভিদের ভাজক টিস্যু বিভাজিত হয়ে বিভিন্ন অঙ্গ গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *