১। কোষগুলো বিভাজনে সক্ষম এবং বর্ধিঞ্চু অঞ্চলে থাকে।
২। কোষগুলো জীবিত, সমব্যাসী এবং ছোট।
৩। কোষ গুলোর বিপাকীয় হার বেশি।
৪। কোষগুলো ঘনসন্নিবিষ্ট এবং আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না।
৫। ভাজক টিস্যুর কোষগহ্বর থাকে না।
৬। কোষে খাদ্য, ক্ষরিত বস্তু বা বর্জ্য পদার্থ জমা থাকে না।
৭। কোষের সাইটোপ্লাজম ঘন।
৮। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়।
৯। এদের কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত।
১০। কোষ গুলো আকারে ছোট এবং দৈর্ঘ্যে ও প্রস্থে সমান।
১১। কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার।
১২। এদের প্লাস্টিড গুলো প্রো–প্লাস্টিড অবস্থায় থাকে।
১৩। ভাজক টিস্যুর কোষগুলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে ক্ষত পূরণ করে।