মূল ও কান্ডের কেন্দ্রে অবস্থিত ভাস্কুলার বান্ডল দ্বারা পরিবেষ্টিত অংশকে মজ্জা বলে। ইহা প্যারেনকাইমা বা স্কে¬রেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোষগুলো গোলাকার, পাতলা প্রাচীর বিশিষ্ট এবং কোষাবকাশযুক্ত। ইহা গ্রাউন্ড টিস্যু হতে উৎপত্তি হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে মেডুলা অনুপস্থিত। অনেক সময় মূল ও কান্ডের কেন্দ্রস্থলে মজ্জাকোষ নষ্ট হয়ে শুন্যস্থান সৃষ্টি করে। একে লাইসিজেনাস গহŸর বলে। কুমড়া, পেঁপে, বাঁশ, শসা প্রভৃতির কান্ডে লাইসিজেনাস থাকে।
ইহা খাদ্য সঞ্চয় করে। স্কে¬রেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে।