১। মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিন কোন ধরনের?
(ক) নিষ্ক্রিয় টিকা
(খ) জীবম্মৃত জীবন্ত টিকা
(গ) উপএকক টিকা
(ঘ) অনুবন্ধী টিকা
২। কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়?
(ক) বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরী করে
(খ) বিভিন্ন ধরনের বিষ তৈরী করা
(গ) জীবাণুকে অপসারন করে
(ঘ) রিঅ্যাকটিভ অক্সিজেন ইন্টামিডিয়েট তৈরী করা
৩। মলাস্কা এর ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) নরম কিউটিকুলার এপিডার্মিস দ্বারা আবৃত
(খ) নরম ও অখন্ডায়িত
(গ) প্রতি খন্ডে নেফ্রিডিয়া বিদ্যমান
(ঘ) দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গহ্বর বিদ্যমান
৪। মানবদেহে কোনটি লুপ্তপ্রায় অঙ্গ?
(ক) থাইরয়েড গ্ল্যান্ড
(খ) থাইমাস
(গ) স্ক্যাপুলা
(ঘ) ক্যানাইন দাঁত
৫। পিরানহা কোন প্রাণীভৌগোলিক অঞ্চলের প্রাণী?
(ক) ওরিয়েন্টাল
(খ) ইথিওপিয়ান
(গ) নিওট্রপিক্যাল
(ঘ) নিআর্কটিক
৬। মাইফিব্রিলে কি ধরনের আমিষ থাকে?
(ক) অ্যাকটিন ও মায়োসিন
(খ) অ্যাকটিন ও জিলাটিন
(গ) মায়োসিন ও ইলাস্টিন
(ঘ) কোলাজেন ও মায়োসিন
৭। কোনটি জীববৈচিত্র্য সংরক্ষনের জন্য এক্স-সিটু কনজারভেশন নয়?
(ক) বোটানিক্যাল গার্ডেন
(খ) টিস্যু কালচার
(গ) ইকো পার্ক
(ঘ) পশু পালন
৮। অন্ত্রের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটি?
(ক) পাকস্থলীর এসিড, মাইক্রোবায়োম ও মলত্যাগ
(খ) সিলিয়া, কমপ্লিমেন্টতন্ত্র ও সাইটোকাইনস্
(গ) ত্বক, ফ্যাগোসাইটস্ ও কমপ্লিমেন্টতন্ত্র
(ঘ) লালা, পাকস্থলীর এনজাইম ও ফ্যাগোসাইটস্
৯। বুকের দুধের কোন উপাদানটি নবজাতকের প্রতিরক্ষায় কার্যকরী?
(ক) সহজপাচ্য আমিষ
(খ) ইমিউনোগ্লোবিউলিন
(গ) পলি আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড
(ঘ) গ্যালাক্টোজ
উত্তরঃ ১খ ২ক ৩খ ৪খ ৫গ ৬ক ৭গ ৮ক ৯খ