নিডারিয়া জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে জেলীর মতো আঠালো অকোষীয় স্তর থাকে তাকে মেসোগিøয়া বলে। ইহা পাতলা, বর্ণহীন ও স্থিতিস্থাপক। এর ব্যাস ০.১ মাইক্রন।
মেসোগ্লিয়ার কাজ
১। মেসোগ্লিয়া বহিঃত্বক ও অন্তঃত্বকের ভিত্তি হিসেবে কাজ করে।
২। ইহা সংযুক্তি তল হিসেবে কাজ করে।
৩। ইহা দেহকে সংকোচন-প্রসারণ করে।
৪। দেহের নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে।
৫। ইহা মায়োফাইব্রিল ধারণ করে।