বংশগত রোগ নিরাময় করা দুষ্কর। রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক ছাগলের দুধ থেকে অ্যান্টিথ্রম্বিন-III এবং ট্রান্সজেনিক খরগোসের দুধ থেকে III C12 esterase inhibitor ওষুধ তৈরী করা হয়েছে। অ্যান্টিথ্রম্বিন-III ওষুধ মানুষের অ্যান্টিথ্রম্বিন ডিফিসিয়েন্সী রোগের চিকিৎসায় এবং III C12 esterase inhibitor ওষুধ মানুষের অ্যানজিওডেমা এর চিকিৎসায় ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে আরো ওষুধ আবিষ্কারের মাধ্যমে বংশগত রোগ নির্মূলের চেষ্টা চলছে। মানুষের প্রতিটি কোষে ২৫০০০ পর্যন্ত (আরও বহু জিন অজানা রয়েছে) কর্মক্ষম জিন আছে। কোন একটি জিনে ডিস্অর্ডার হলে রোগ সৃষ্টি হতে পারে। মানুষের দেহে প্রায় ৩৫০০টি জেনেটিক ডিস্অর্ডার জানা গেছে। রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তির মাধ্যমে এই রোগ নিরাময় করা যাবে।