বাংলাদেশ, ভারত ও মায়ানমারের হ্রদ, নদ–নদী, হাওর–বাওর, খাল–বিল, পুকুর প্রভৃতি জলাশয়ে প্রচুর পরিমাণে রুই পাওয়া যায়। এরা পানির মধ্যস্তরে বাস করে। রুই মাছ ১৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচে না। এর বৃদ্ধির সর্বোত্তম তাপমাত্রা হলো ৩০–৩২ ডিগ্রী সেলসিয়াস।
রুই মাছ সর্বভূক প্রাণী। রেণুপোনা জ্যুওপ্ল্যাঙ্কটন এবং আঙ্গুলিপোনা ফাইটোপ্ল্যাঙ্কটন খায়। পূর্ণ বয়স্ক মাছ শৈবাল ও নরম উদ্ভিদ খায়। বাণিজ্যিকভাবে চাষকৃত রুই মাছের খাদ্য হলো চালের কুঁড়া, গমের ভুষি, সরিষার খৈল, অন্যান্য সম্পূরক খাদ্য প্রভৃতি।