১৯৪১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রুবেন, ক্যামেন ও র্যানডল সালোকসংশ্লেষণে তেজস্ক্রিয় অক্সিজেন (18O2) ব্যবহার করে প্রমাণ করেন যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত O2 এর উৎস হলো পানি। তাঁরা পানির 18O2 তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করে Chlorella শৈবালের সালোকসংশ্লেষণ পর্যবেক্ষণ করেন। দেখতে পান নির্গত অক্সিজেন তেজস্ক্রিয় আইসোটোপ যুক্ত (H218O)।
6CO2+12H218O→ C6H12O6+6H2O+618O2
আবার, CO2 এর অক্সিজেনকে 18O2 তেজস্ক্রিয় আইসোটোপ চিহ্নিত করে Chlorella শৈবালের সালোকসংশ্লেষণ পর্যবেক্ষণ করেন। তাঁরা দেখতে পান, শর্করার অক্সিজেন তেজস্ক্রিয় আইসোটোপ যুক্ত (C6H1218O6)। নির্গত অক্সিজেনে তেজস্ক্রিয় আইসোটোপ নাই।
6C18O2 +12H2O→ C6H1218O6+6H2O+6O2
পরীক্ষা গুলো থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত O2-এর উৎস পানি।