রেসিমোস । রেসিমোস কী । রেসিমোস এর প্রকারভেদ । Racemose । ড. সিদ্দিক পাবলিশেন্স

অনিয়ত বর্ধনশীল মঞ্জরিদন্ডযুক্ত পুষ্পমঞ্জরিকে রেসিমোস বলে। বিভিন্ন ধরনের রেসিমোস হলো-
(i) রেসিমঃ মঞ্জরিদন্ড লম্বা ও অনিয়ত এবং পুষ্প অগ্রোন্মুখ ভাবে সজ্জিত থাকে। যেমন- সরিষা, তাল, আম, নিম, মূলা প্রভৃতি।
(ii) স্পাইকঃ মঞ্জরিদন্ড লম্বা ও অনিয়ত এবং অবৃন্তক পুষ্প মঞ্জরিদন্ডের সাথে যুক্ত থাকে। যেমন- রজনীগন্ধা।
(iii) স্পাইকলেটঃ মঞ্জরিদন্ড সংক্ষিপ্ত এবং অনেকটা স্পাইকের মতো হয়। এতে দুইটি শুকনা গ্লুম থাকে। একে শুন্য গ্লুম বলে। শুন্য গ্লুম-১ এবং শুন্য গ্লুম-২। দুইটি সপুষ্পক গ্লুম থাকে। লেমা এবং প্যালিয়া। পুষ্পক গ্লুম দু’টির মধ্যে নিচেরটিকে লেমা এবং উপরেরটিকে প্যালিয়া বলে। প্যালিয়ার উপরে পুষ্প থাকে। যেমন- ধান, গম, ভূট্রা, আখ, ঘাস প্রভৃতি।
(iv) ক্যাপিচুলামঃ মঞ্জরিদন্ড স্থুল, স্ফীত ও প্রশস্ত হয়ে পুষ্পাধার গঠন করে। পুষ্পাধারে দুই ধরনের পুষ্প থাকে। বাইরের দিকে রে-পুষ্পিকা এবং ভিতরের দিকে ডিস্ক-পুষ্পিকা। যেমন- গাঁদা, সূর্যমুখী, ডালিয়া, ত্রিধারা, কসমস।
(v) স্প্যাডিক্সঃ মঞ্জরীদন্ড খাটো ও রসালো। ফুল অবৃন্তক এবং একলিঙ্গ। মঞ্জরিদন্ডটি এক বা একাধিক বৃহদাকার স্প্যাথি দ্বারা আবৃত থাকে। যেমন- নারিকেল, কচু, কলা, সুপারি প্রভৃতি।
(vi) ক্যাটকিনঃ মঞ্জরিদন্ড সরু, লম্বা ও স্থিতিস্থাপক। ইহা কান্ড শীর্ষ থেকে নিচের দিকে ঝুলে থাকে। যেমন- মুক্তঝুরি।
(vii) করিম্বঃ মঞ্জরিদন্ডে অবস্থিত সকল ফুলের বৃন্ত সমান। তাই ফুলগুলো একই তলে অবস্থান করে। যেমন- কালকাসুন্দা।
(viii) আম্বেলঃ মঞ্জরিদন্ড খাটো এবং এর শীর্ষে সমবৃন্তক ফুল সৃষ্টি হয়। যেমন- ধনে, গাজর প্রভৃতি।
(ix) ক্যাপিটেটঃ মঞ্জরিদন্ড খাটো এবং এর শীর্ষে অবৃন্তক ফুল এমন ভাবে সাজানো থাকে যেন গোটা মঞ্জরি গোলাকার দেখায়। যেমন- লজ্জাবতী, বাবলা প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *