(i) পানিঃ লালরসে ৯৫.৫-৯৯.৫% পানি থাকে।
(ii) কোষীয় উপাদানঃ লালরসে লিউকোসাইট, এপিথেলিয়াল কোষ, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ঈস্ট প্রভৃতি থাকে।
(iii) গ্যাসীয় উপাদানঃ প্রতি ১০০ মিলি লালরসে ৫০ মিলি কার্বন ডাইঅক্সাইড, ২.৫ মিলি নাইট্রোজেন এবং ১ মিলি অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে।
(iv) জৈব পদার্থঃ লালরসে অ্যামাইনো এসিড, কোলেস্টেরল, ভিটামিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, মিউসিন, ইউরিয়া, হ্যাপ্টোকোরিন, অপিওরফিন, এনজাইম (টায়ালিন, লাইপেজ, ম্যাল্টেজ, লাইসোজাইম, ফসফেটেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ) ইত্যাদি থাকে।
(v) অজৈব পদার্থঃ লালরসে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম থায়োসায়ানেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট প্রভৃতি থাকে।