গ্রীক শব্দ Leucos অর্থ বর্ণহীন এবং kytos অর্থ কোষ নিয়ে leucocyte শব্দটি গঠিত। রক্তের বর্ণহীন অনিয়তাকার নিউক্লিয়াসবিশিষ্ট কণিকাকে শ্বেত রক্তকণিকা বলে। লিম্ফোসাইট ও ফ্যাগোসাইট হলো সতর্ক প্রহরী এবং এরা জীবাণু মোকাবেলা করে। যকৃতের কাপফার কোষ হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে লিউকোসাইটোসিস এবং কম থাকলে তাকে লিউকোপেনিয়া বলে। এর সংখ্যা কমে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেয়ে ক্যানসার হলে তাকে লিউকোমিয়া বলে।