সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কী ।। Bicollateral কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

যে সংযুক্ত ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উভয় পাশে ফ্লোয়েম থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। এই ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার বাইরের দিকে বহিঃক্যাম্বিয়াম ও ভিতরের দিকে অন্তঃক্যাম্বিয়াম থাকে। অনুরুপভাবে, বহিঃক্যাম্বিয়ামের বাইরে বহিঃফ্লোয়েম এবং অন্তঃক্যাম্বিয়ামের ভিতরে অন্তঃফ্লোয়েম থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে। যেমন- লাউ, কুমড়া, শশা প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *