সমপার্শ্বীয় কী ।। Collateral কী

যে ভাস্কুলার বান্ডলে এক খন্ড জাইলেম এবং এক খন্ড ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর পাশাপাশি অবস্থান করে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। উদ্ভিদের কান্ডে ফ্লোয়েম উপরের দিকে এবং জাইলেম নিচের দিকে থাকে। কিন্তু পাতায় জাইলেম উপরের দিকে এবং ফ্লোয়েম নিচের দিকে থাকে। ক্যাম্বিয়ামের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ সমপার্শ্বীয়।
মুক্ত সমপার্শ্বীয় (Open Collateral)ঃ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া ব্যতীত) এবং নগ্নবীজী উদ্ভিদের কান্ডে ইহা উপস্থিত। ইহা সাইকাস, নিটাম, সূর্যমুখী, শ্বেতদ্রোণ, রক্তদ্রোণ প্রভৃতি উদ্ভিদে বিদ্যমান।
বদ্ধ সমপার্শ্বীয় (Closed Collateral)ঃ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন- একবীজপত্রী উদ্ভিদের কান্ড (ভূট্রা, কচু)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *