নিয়ত বর্ধনশীল মঞ্জরিদন্ডযুক্ত পুষ্পমঞ্জরিকে সাইমোস বলে। বিভিন্ন ধরনের সাইমোস হলো-
(i) ভার্টিসিল্যাস্টারঃ প্রতিমুখ পাতার কক্ষে অনেকগুলো পুষ্প আবর্তাকারে প্রস্ফুটিত হয়ে সম্পূর্ণ পর্বকে বেষ্টন করে রাখলে তাকে ভার্টিসিল্যাস্টার বলে। যেমন- শ্বেতদ্রোণ।
(ii) সায়াথিয়ামঃ সায়াথিয়ামে পুষ্পাধার সংক্ষিপ্ত এবং মঞ্জরিপত্রগুলো পরস্পর সংযুক্ত হয়ে পেয়ালাকৃতির ইনভোলুক্রি গঠন করে। পুষ্পাধারের মাঝখানে একটি মাত্র স্ত্রীপুষ্প এবং চারিদিকে পুংপুষ্প থাকে। যেমন- লালপাতা।
(iii) হাইপ্যানথোডিয়ামঃ প্রধান অক্ষ রুপান্তরিত হয়ে হুক্কার খোলের মতো গঠন সৃষ্টি করে যার মাথায় একটি ছিদ্র থাকে। অবৃন্তক ক্ষুদ্র পুংপুষ্পগুলো ছিদ্রের নিকটে এবং স্ত্রীপুষ্পগুলো তলদেশে অবস্থান করে। যেমন-বট, ডুমুর প্রভৃতি।