অধিকাংশ হাইড্রা একলিঙ্গ (dioecious), তবে কিছু সংখ্যক হাইড্রা উভলিঙ্গ (monoecious) প্রাণী। স্বনিষেক একটি যৌনজনন প্রক্রিয়া। একই প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে স্বনিষেক বলে। হাইড্রা উভলিঙ্গ প্রাণী হওয়া সত্তে¡ও স্বনিষেক ঘটে না। একই হাইড্রায় শুক্রাশয় ও ডিম্বাশয় সৃষ্টি হয় ভিন্ন দুটি ঋতুতে। হাইড্রায় যে সময়ে শুক্রাণু পরিপক্ক হয় ডিম্বাণু তখন অপরিপক্ক থাকে। আবার, ডিম্বাণু যখন পরিপক্ক হয় শুক্রাণু তখন অপরিপক্ক থাকে। তাই একই হাইড্রার শুক্রাণু ও ডিম্বাণু কখনো মিলিত হতে পারে না। এ কারণে হাইড্রায় স্বনিষেক ঘটে না। হাইড্রায় শুধু পরনিষেক ঘটে।