ড. আবু বকর সিদ্দিক-Dr. Abu Bakkar Siddiq
ড. সিদ্দিক পাবলিকেশন্স-Dr. Siddiq Publications
১। কোনটি শুদ্ধ বানান?
(ক) দন্দ
(খ) দ্বন্দ
(গ) দ্বন্দ্ব
(ঘ) দন্ব
২। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯২১
(খ) ১৯২৫
(গ) ১৯২৯
(ঘ) ১৯৩৩
৩। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়। সংখ্যাটি কত?
(ক) ১৬
(খ) ১৮
(গ) ২০
(ঘ) ২৪
৪। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
(ক) ৭০
(খ) ৮০
(গ) ৯০
(ঘ) ১০০
৫। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ১০১
(খ) ১০২
(গ) ৭৫
(ঘ) ৫৯
৬। a + b = 5 এবং a – b = 3 হলে ab মান কত?
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 5
৭। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?
(ক) সামন্তরিক
(খ) রম্বস
(গ) ট্রাপিজিয়াম
(ঘ) আয়তক্ষেত্র
৮। ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে?
(ক) সূক্ষ্মকোণ
(খ) স্থূলকোণ
(গ) পূরককোণ
(ঘ) প্রবৃদ্ধকোণ
৯। ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
(ক) ৫%
(খ) ১০%
(গ) ১২%
(ঘ) ১৭%
১০। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
(ক) ৯ বছর
(খ) ১৪ বছর
(গ) ১৫ বছর
(ঘ) ১৮ বছর
১১। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
(ক) ২০,০০০
(খ) ২২,৫০০
(গ) ২৫,০০০
(ঘ) ৩০,০০০
১২। কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
(ক) ১৫%
(খ) ১০%
(গ) ১২%
(ঘ) ১১%
১৩। দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ১৮০। সংখ্যা দুটি কী কী?
(ক) ৭০, ৬০
(খ) ৬০, ৫০
(গ) ৫০, ৪০
(ঘ) ৪৫, ৬০
১৪। একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
(ক) ১৫ টাকা
(খ) ২০ টাকা
(গ) ১৭.৫০ টাকা
(ঘ) ১৮ টাকা
১৫। অনুপাত কী?
(ক) একটি পূর্ণ সংখ্যা
(খ) একটি মৌলিক সংখ্যা
(গ) একটি ভগ্নাংশ
(ঘ) একটি জোড় সংখ্যা
১৬। ক ও খ একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
(ক) ২৫ দিনে
(খ) ৩০ দিনে
(গ) ৩৫ দিনে
(ঘ) ৪০ দিনে
১৭। ১৬.৫ এর ১.৩% কত?
(ক) ২.১৪৫
(খ) ২১.৪৫
(গ) ০.০২১৪৫
(ঘ) ০.২১৪৫
১৮। ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
(ক) ৩১৪৭
(খ) ২২৮৭
(গ) ২৯৮৭
(ঘ) ২১৮৭
১৯। ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?
(ক) সোমবার
(খ) বৃহস্পতিবার
(গ) বুধবার
(ঘ) শনিবার
২০। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
(ক) ৯৬ মিটার
(খ) ২৫৬ মিটার
(গ) ১২৮ মিটার
(ঘ) ৪৮ মিটার
২১। ০.৪ × ০.০৫ × ০.০২)/০.০১ =?
(ক) ০.৪
(খ) ০.০৪
(গ) ০.০০৪
(ঘ) কোনোটিই নয়
২২। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
(ক) ৫/৬
(খ) ১২/১৫
(গ) ১১/১৪
(ঘ) ১৭/২১
২৩। ‘না’ কোন জাতীয় শব্দ?
(ক) সর্বনাম
(খ) অব্যয়
(গ) ক্রিয়া
(ঘ) বিশেষণ
২৪। ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণটি নির্দেশ করুন-
(ক) সাঁঝ
(খ) সন্ধ্যা
(গ) সন্দা
(ঘ) সান্ধ্য
২৫। ‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(গ) মুহম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুকুমার সেন
২৬। ‘ব্যাকরণ’ শব্দটি হলো-
(ক) তৎসম
(খ) অর্ধ-তৎসম
(গ) তদ্ভব
(ঘ) দেশি
২৭। ‘আশীবিষ’ এর অর্থ কী?
(ক) ভুজঙ্গ
(খ) মার্তণ্ড
(গ) হুতাশন
(ঘ) মাতঙ্গ
২৮। কোনটি স্বরসন্ধির উদাহরণ?
(ক) ণিজন্ত
(খ) অহরহ
(গ) বিদ্যালয়
(ঘ) দুঃশ্চিন্তা
২৯। শব্দ ও ধাতুর মূলকে বলে-
(ক) প্রকৃতি
(খ) ধাতু
(গ) বিভক্তি
(ঘ) কারক
৩০। ‘অক্ষির সমীপে’র সংক্ষেপে হলো-
(ক) সমক্ষ
(খ) পরোক্ষ
(গ) প্রত্যক্ষ
(ঘ) নিরপেক্ষ
৩১। ‘কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৩২। ‘সূর্য’ এর প্রতিশব্দ-
(ক) সুধাংশু
(খ) শশাঙ্ক
(গ) বিধু
(ঘ) আদিত্য
৩৩। ‘অপর্ণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
(ক) বিসর্জন
(খ) চিত্রাঙ্গদা
(গ) রক্তকরবী
(ঘ) রাজা ও রানী
৩৪। ‘কান পাতলা’ অর্থ কী?
(ক) অবিশ্বাসী
(খ) বিশ্বাস প্রবণ
(গ) বিশ্বাসী
(ঘ) বিশ্বাসহীন
৩৫। ‘এমন ছেলে আর দেখিনি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্তায় শূন্য
(খ) কর্মে শূন্য
(গ) অপাদানে শূন্য
(ঘ) অধিকরণে শূন্য
৩৬। কোন শব্দটি ভুল?
(ক) মরূদ্যান
(খ) কটূক্তি
(গ) পরিপক্ক
(ঘ) অঞ্জলি
৩৭। ‘হযরত মুহম্মদ (স.) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণির বাক্য?
(ক) মিশ্র
(খ) জটিল
(গ) যৌগিক
(ঘ) সরল
৩৮। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
(ক) অজ
(খ) অতি
(গ) ফি
(ঘ) খাস
৩৯। রান্না এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) রান+ না
(খ) রাঁদ + না
(গ) রান্ন + আ
(ঘ) রাঁধ্ + না
৪০। কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
(ক) ভাল-ভাল
(খ) রাশি-রাশি
(গ) ঘন-ঘন
(ঘ) বাম বাম
৪১। নীল যে আকাশ = নীলাকাশ কোন সামাস?
(ক) বহুব্রীহি
(খ) দ্বিগু
(গ) কর্মধারয়
(ঘ) অব্যয়ীভাব
৪২। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
(ক) মৃত্যুক্ষুধা
(খ) ব্যথারদান
(গ) কুহেলিকা
(ঘ) বাঁধনহারা
৪৩। Which one is in singular number?
(ক) Criteria
(খ) Data
(গ) Agenda
(ঘ) Index
৪৪। The—board has deleted a number of scenes.
(ক) Censer
(খ) Censar
(গ) Censor
(ঘ) Censur
৪৫। I decided to go—with my friend as I needed some exercise.
(ক) to walk
(খ) for a walk
(গ) for walking
(ঘ) walk
৪৬। Which of the following sentence is correct sentence?
(ক) I forbade him from going
(খ) I forbade him to go
(গ) I forbade him going
(ঘ) I forbade him not to go
৪৭। The word ‘Indigenous’ is meaning of-
(ক) Foreign
(খ) Native
(গ) Local
(ঘ) Remote
৪৮। Which one is the correct narration- He told “Do the Work”-
(ক) He said that do the work
(খ) He asked to do the work
(গ) He requested doing the work
(ঘ) He told doing the work
৪৯। ‘Proclaim’ means-
(ক) Circulate
(খ) announce
(গ) pronounce
(ঘ) declare
৫০। টাকায় টাকা আনে- প্রবাদটি শুদ্ধ ইংরেজি কী?
(ক) Money brings money
(খ) Money beings money
(গ) Money begets money
(ঘ) Money makes money
৫১। কোনো মানুষ একা বাস করতে পারে না? শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?
(ক) None can live alone
(খ) No one can live
(গ) Nobody can live alone
(ঘ) Nobody live alone
৫২। Choose the correct form (passive) of – ‘Who will do the work?’
(ক) Who will done the work?
(খ) Who wil be done the work?
(গ) By whom will the work be done?
(ঘ) Whom will the work be done?
৫৩। Choose the correct spelt word.
(ক) Superceed
(খ) Superseed
(গ) Supercede
(ঘ) Supersede
৫৪। তুমি কী কখনো কুয়াকাটা গিয়েছ? শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?
(ক) Have you ever gone to Kuakata?
(খ) Have you ever gone Kuakata?
(গ) Have you ever been to Kuakata?
(ঘ) Did you ever go tho Kuakata?
৫৫। কোনটি শুদ্ধ বানান?
(ক) bouguete
(খ) bouquet
(গ) bouguette
(ঘ) bogutte
৫৬। ‘He took me there.’ The passive voice is-
(ক) I was taken there by him
(খ) I was to be taken there by him
(গ) I should be taken there by him
(ঘ) He was trying to take me there
৫৭। To ‘raise ones brows’ indicates that-
(ক) annoyance
(খ) disapproval
(গ) indifference
(ঘ) Surprise
৫৮। ‘Able’ শব্দটির Verb কোনটি?
(ক) Unable
(খ) Enable
(গ) Disable
(ঘ) Ability
৫৯। Government has been entrusted—elected politicians.
(ক) with
(খ) for
(গ) to
(ঘ) at
৬০। Choose the pair of words that expresses a relationship similar to that of given pair- Words: Writer
(ক) laws : policeman
(খ) butter : baker
(গ) chalk : black board
(ঘ) joy : emotion
৬১। কোন বানানটি শুদ্ধ?
(ক) Buracrat
(খ) Bureaucret
(গ) Bureaucrat
(ঘ) Bureaucrate
৬২। Which of the following sentences is correct?
(ক) That shirt which he bought is blue in colour
(খ) The shirt that he bought is blue in colour
(গ) Which shirt he bought is blue in colour
(ঘ) The shirt which he bought is blue in colour
৬৩। পিথাগোরাসের জন্ম কোথায়?
(ক) ফ্রান্সে
(খ) ব্রিটেনে
(গ) ইরাক
(ঘ) গ্রিসে
৬৪। ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
(ক) ম্যাকমোহন লাইন
(খ) ডুরাল্ড লাইন
(গ) রেডলাইন
(ঘ) রেডক্লিফ
৬৫। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার (মূল রূপকার বা নকশাকার) কে?
(ক) জয়নুল আবেদিন
(খ) কামরুল হাসান
(গ) হাশেম খান
(ঘ) হামিদুর রহমান
৬৬। গ্রিনিচ কোথায় অবস্থিত?
(ক) এডিনবরা
(খ) লিডস
(গ) বার্মিংহাম
(ঘ) লন্ডন
৬৭। ‘BARD’ বলতে কী বোঝায়?
(ক) Better Association for Rural Development
(খ) Bangladesh Association for Rural Development
(গ) Bangladesh Advancement fro Rural Development
(ঘ) Bangladesh Academy for Rural Development
৬৮। কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়?
(ক) রাশিয়া
(খ) ব্রিটেন
(গ) ভারত
(ঘ) দক্ষিণ আফ্রিকা
৬৯। ঢাকা শহরের প্রধান মোঘল স্থাপত্য কোনটি?
(ক) বর্ধমান হাউজ
(খ) লালবাগ কেল্লা
(গ) আহসান মঞ্জিল
(ঘ) বড় কাটরা
৭০। মোঃ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন?
(ক) ১৯তম
(খ) ২০তম
(গ) ১৬তম
(ঘ) ১৮তম
৭১। কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?
(ক) নাসের হুসেইন
(খ) এলান বর্ডার
(গ) রিচার্ড হ্যাডলি
(ঘ) গ্যারি কারস্টেন
৭২। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) সুইজারল্যান্ড
(খ) ইংল্যান্ড
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) ব্রাজিল
৭৩। কোনটি Operating system নয়?
(ক) Windows 98
(খ) DOS
(গ) LINUX
(ঘ) NUX
৭৪। কোনো ই-মেইল ‘CC’ এর অর্থ কী?
(ক) Close Circuit
(খ) Carbon Copy
(গ) Close Contact
(ঘ) Contact Center
৭৫। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?
(ক) ১১১টি
(খ) ৫১টি
(গ) ১৩০টি
(ঘ) ১৬২টি
৭৬। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়-
(ক) সেরিব্রাম
(খ) সেরিবেলাম
(গ) মেড়ুলা
(ঘ) স্পাইনাল কর্ড
৭৭। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কী?
(ক) বায়ুমণ্ডলীয় প্রতিসরণ
(খ) আলোক বিচ্ছুরণ
(গ) অপবর্তন
(ঘ) দৃষ্টি বিভ্রম
৭৮। GIS- এর অর্থ কী?
(ক) Geographical Information Service
(খ) Geographical Information System
(গ) Global Information System
(ঘ) Global Information System
৭৯। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে?
(ক) ১৯৯৭
(খ) ১৯৯৮
(গ) ১৯৯৯
(ঘ) ২০০০
৮০। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
(ক) ৭ মার্চ, ১৯৭১
(খ) ২৬ মার্চ, ১৯৭১
(গ) ১০ এপ্রিল, ১৯৭১
(ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১