১৬ তম প্রভাষক নিবন্ধন প্রিলিমিনারী প্রশ্ন ২০১৯ (কলেজ)

হুমায়রা সিদ্দিকা হুমাসা- Humaira Siddika Humasha

ড. আবু বকর সিদ্দিক- Dr. Abu Bakkar Siddiq

ড. সিদ্দিক পাবলিকেশন্স- Dr. Siddiq Publications

১। কোন বানানটি শুদ্ধ?

(ক) মুমুর্ষু

(খ) মুমূর্ষু

(গ) মূমুর্ষু

(ঘ) মূমূর্ষূ

২। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?

(ক) খাগড়াছড়ি

(খ) বান্দরবান

(গ) রাঙ্গামাটি

(ঘ) কুমিল্লা

৩। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থের রচয়িতা কে?

(ক) মুহম্মদ শহীদুল্লাহ

(খ) দীনেশচন্দ্র সেন

(গ) সুনীতিকুমার চট্রোপাধ্যায়

(ঘ) সুকুমার সেন

৪। বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?

(ক) কোলন

(খ) সেমিকোলন

(গ) হাইফেন

(ঘ) ড্যাস

৫। ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(গ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

(ঘ) প্রমথ চৌধুরী

৬। ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?

(ক) বারিধি

(খ) নলিনী

(গ) অপ

(ঘ) পয়ঃ

৭। ‘ধামাধরা’ বাগধারটির অর্থ কী?

(ক) যথেচ্ছাচারী

(খ) বক ধার্মিক

(গ) তোষামোদকারী

(ঘ) কদরহীন লোক

৮। ‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-

(ক) √ দর্শন + ইয়

(খ) √ দৃশ্ + অনীয়

(গ) √ দৃশ্য + নীয়

(ঘ) √ দর্শন + ঈয়

৯। ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ?

(ক) পুংলিঙ্গ

(খ) স্ত্রী লিঙ্গ

(গ) ক্লীব লিঙ্গ

(ঘ) উভয় লিঙ্গ

১০। ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-

(ক) কৃত্তি

(খ) নির্মোক

(গ) অজিন

(ঘ) করভ

১১। ‘রাজায় রাজায় লড়াই করছে” – এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?

(ক) প্রযোজক কর্তা

(খ) মুখ্য কর্তা

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) ণিজন্ত কর্তা

১২। ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমম্বয়ে গঠিত?

(ক) ষ্ + ন

(খ) ষ্ + ণ

(গ) ষ্ + ঞ

(ঘ) ষ্ + ঙ

১৩। কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ?

(ক) ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক ।

(খ) ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক।

(গ) ভিক্ষুককে ভিক্ষা দাও।

(ঘ) কোনোটি নয়

১৪। ‘প্রসারণ’ -এর বিপরীত শব্দ-

(ক) সম্প্রসারণ

(খ) বিবর্ধন

(গ) আকুঞ্চন

(ঘ) আকর্ণন

১৫। কোনটি ফারসি শব্দ ?

(ক) চাবি

(খ) চাকর

(গ) চাহিদা

(ঘ) চশমা

১৬। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

(ক) বড় দাদা > বড়দা

(খ) কিছু > কিচ্ছু

(গ) পিশাচ > পিচাশ

(ঘ) মুক্তা > মুকুতা

১৭। ‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

(ক) কৃত যে বিদ্য

(খ) কৃত যে বিদ্যা

(গ) কৃত বিদ্যা যার

(ঘ) কৃত হয়েছে যার বিদ্যা

১৮। কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

(ক) অব্যয়ীভাব

(খ) বহুব্রীহি

(গ) দ্বন্দ্ব

(ঘ) কর্মধারয়

১৯। ‘যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।’ এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

(ক) ব্যাঙের আধুলি

(খ) লেফাফা দুরস্ত

(গ) রাশভারি

(ঘ) ভিজে বিড়াল

২০। যোগরুঢ় শব্দ কোনটি ?

(ক) বাঁশি

(খ) তৈল

(গ) পঙ্কজ

(ঘ) চিকামারা

২১। কোনটি সমার্থক শব্দ নয়?

(ক) পাবক

(খ) পবন

(গ) বহ্নি

(ঘ) অনল

২২। কোন বাক্যটি শুদ্ধ?

(ক) কারো ফাগুন মাস , কারো সর্বনাশ

(খ) সে প্রাণিবিদ্যায় দুর্বল

(গ) আগত শনিবার কলেজ বন্ধ থাকবে

(ঘ) বিধি লঙ্ঘিত হয়েছে

২৩। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

(ক) কে, রে

(খ) প্রথমা, শূন্য

(গ) র, এর

(ঘ) এ, তে

২৪। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

(ক) শুভেচ্ছা

(খ) সংবাদ

(গ) প্রত্যেক

(ঘ) অতীত

২৫। ‘ইউসুফ জোলেখা ‘ কী জাতীয় রচনা?

(ক) নাটক

(খ) উপন্যাস

(গ) রোমান্টিক প্রণয় কাব্য

(ঘ) রম্যরচনা

২৬। কায়কোবাদের প্রকৃত নাম কী?

(ক) কাজেম আল কোরেশী

(খ) আবু নাসের কায়কোবাদ

(গ) কায়কোবাদ ইসলাম

(ঘ) আবুল হোসেন কায়কোবাদ

২৭। Choose the correct sentence .

(ক) I know what does he want ?

(খ) I know what does he wants?

(গ) I know what does he want .

(ঘ) I know what he wants.

২৮। Which is the correct use of gerund ?

(ক) I saw the girl dancing.

(খ) I am dancing on the floor.

(গ) Dancing is a good exercise.

(ঘ) The girl came here dancing .

২৯। The correctly spelt word is-

(ক) Millennium

(খ) Milennium

(গ) Milenium

(ঘ) Millinium

৩০। Which one is the correct sentence ?

(ক) He is comparatively better today.

(খ) He is good today than before .

(গ) He is better today

(ঘ) He is best today than yesterday

৩১। The word ‘Homely’ is-

(ক) Noun

(খ) Adverb

(গ) Verb

(ঘ) Adjective

৩২। What you (do) at this moment ? The correct form of verb is-

(ক) do you do

(খ) doing

(গ) are you doing

(ঘ) have done

৩৩। Choose the correct answer.

(ক) He gave me good -bye

(খ) He bade me good-bye

(গ) He told me good -bye

(ঘ) He wished me good -bye

৩৪। The word ‘adulteration’ can be best explained as-

(ক) to mix something intensely

(খ) to use unusual methods

(গ) to make impure by adding inferior ingredients

(ঘ) to mix poison

৩৫। It is high time we (change ) our food habit . Here the correct form of verb is-

(ক) changed

(খ) have changed

(গ) should have changed

(ঘ) should change

৩৬। Five liters of milk is contained —- the pot.

(ক) by

(খ) to

(গ) in

(ঘ) at

৩৭। I could not go —- for the examination due to rain .

(ক) in

(খ) by

(গ) to

(ঘ) on

৩৮। The phrase ‘at loggerheads’ means —

(ক) Very close

(খ) belligerent

(গ) quarreling

(ঘ) distant relation

৩৯। Hurry spoils —-

(ক) the work

(খ) the curry

(গ) to tarry

(ঘ) no article

৪০। — water of this lake is pure.

(ক) a

(খ) an or the

(গ) the

(ঘ) no article

৪১। I wanted the poster to —-

(ক) hang

(খ) to be hanged

(গ) to be hunged

(ঘ) to be hung

৪২। “Leave no stone unturned” means-

(ক) heavy stone

(খ) impossible

(গ) rare stone

(ঘ) try every possible means

৪৩। Would you mind —– me a cup of tea ?

(ক) giving

(খ) make

(গ) bringing

(ঘ) bring

৪৪। What is the antonym of ‘rear’?

(ক) Not available

(খ) Behind

(গ) Front

(ঘ) Available

৪৫। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।

(ক) The boy came to me crying

(খ) The boy came near me crying

(গ) The boy came to me in crying

(ঘ) The boy came to me by crying

৪৬। What is the appropriate meaning of ‘Achilles heel’?

(ক) Important issue

(খ) Turning point

(গ) Vulnerable

(ঘ) Main point

৪৭। ‘ লেবু কচলালে তেতো হয়’ The best translation is-

(ক) The lemon becomes bitter if is rubbed

(খ) A jest driven hard, loses its points

(গ) A hungry fox is an angry fox

(ঘ) Don’t try to do anything again and again.

৪৮। Which one below is a correct sentence ?

(ক) They have seen me yesterday.

(খ) I like his childlike simplicity .

(গ) It is I who is to blame.

(ঘ) The girl resembles to her mother .

৪৯। At the scene, —- mother arose in her.

(ক) a

(খ) the

(গ) a or the

(ঘ) no article

৫০। What is the verb form of the word ‘friend’?

(ক) friend

(খ) friended

(গ) friending

(ঘ) befriend

৫১। Had I riched, I — (help) you.

(ক) would helped

(খ) would have helped

(গ) had helped

(ঘ) will help

৫২। ৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে?

(ক) ৮৮

(খ) ৯১

(গ) ৯৫

(ঘ) ৯৯

৫৩। পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?

(ক) ৫ কেজি

(খ) ৭ কেজি

(গ) ২ কেজি

(ঘ) ১ কেজি

৫৪। একটি সরলরেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফল এর কতগুণ?

(ক) ৩

(খ) ৯

(গ) ১৮

(ঘ) ২৭

৫৫। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?

(ক) ১৬

(খ) ২৫

(গ) ৪১

(ঘ) ৮২

৫৬। একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

(ক) ২৪%

(খ) ১২%

(গ) ১৮%

(ঘ) ১৪%

৫৭। ১০% সরল মুনাফার ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?

(ক) ২০০ টাকা

(খ) ৩০০ টাকা

(গ) ৪০০ টাকা

(ঘ) ১০০ টাকা

৫৮। 3 cot A = 4 হলে Sin A এর মান কত?

(ক) 4/5

(খ) 3/5

(গ) 5/3

(ঘ) 4/3

৫৯। 9/p² + 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

(ক) 49/9

(খ) 14/9

(গ) 7/3

(ঘ) 7

৬০। m-n = x এবং mn = 6x² হলে m³−n³ কত?

(ক) 19x²

(খ) 19x³

(গ) 18x²

(ঘ) 18x³

৬১। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. এবং 8 সে.মি. হলে ক্ষেত্রফল কত হবে?

(ক) 24 বর্গ সেমি

(খ) 42 বর্গ সেমি

(গ) 44 বর্গ সেমি

(ঘ) 45 বর্গ সেমি

৬২। ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?

(ক) ৩২০°

(খ) ২৮০°

(গ) ২৪০°

(ঘ) ২৯০°

৬৩। x²−3x, x²−9 এবং x²−4x+3 বীজগাণিতীক রাশির গ. সা.গু কত হবে?

(ক) x−4

(খ) x+3

(গ) x−3

(ঘ) x−1

৬৪। যদি aˣ = b, bʸ = c এবং cᶻ = a হয় তবে xyz এর মান কত হবে?

(ক) 2

(খ) 1

(গ) -2

(ঘ) -1

৬৫। log₁₀x = 2 হলে x এর মান কত হবে?

(ক) 0.01

(খ) 0.001

(গ) 0.02

(ঘ) 0.002

৬৬। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?

(ক) ১২ মিটার

(খ) ১৫ মিটার

(গ) ২৪ মিটার

(ঘ) ২৮ মিটার

৬৭। X-(1/x) = 52 হলে x +(1/x)² এর মান কত?

(ক) 25

(খ) 29

(গ) 28

(ঘ) 27

৬৮। x²-4, x²+4x+4, x³-8 বীজগাণিতীক রাশির ল.সা.গু কত?

(ক) (x+2)² (x³-8)

(খ) (x-2)²(x³-8)

(গ) (x²-2)(x³-8)

(ঘ) (x²+2) (x³-8)

৬৯। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি লাভ করেন কত জন?

(ক) ৭ জন

(খ) ৬৮ জন

(গ) ১৭৫ জন

(ঘ) ৪২৬ জন

৭০। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

(ক) ক্যাপ্টেন সেতারা বেগম

(খ) বেগম রাজিয়া বানু

(গ) বেগম মতিয়া চৌধুরী

(ঘ) বেগম সুফিয়া কামাল

৭১। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?

(ক) শ্যামনগর

(খ) ঘাটাইল

(গ) সাভার

(ঘ) বরকল

৭২। ‘মনপুরা-৭০’ কী?

(ক) একটি উপজেলা

(খ) একটি নদী বন্দর

(গ) একটি উপন্যাস

(ঘ) একটি চিত্রশিল্প

৭৩। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

৭৪। বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় কোথায় ছিল?

(ক) মুন্সিগঞ্জে

(খ) কুমিল্লায়

(গ) বগুড়ায়

(ঘ) ফরিদপুরে

৭৫। বাংলাদেশ কবে থেকে বয়স্কভাতা চালু হয়?

(ক) ১৯৯৬ সালে

(খ) ১৯৯৭ সালে

(গ) ১৯৯৮ সালে

(ঘ) ১৯৯৯ সালে

৭৬। নদী ছাড়া ‘মহানন্দা’ কী?

(ক) তরমুজ

(খ) সরিষা

(গ) আম

(ঘ) কলা

৭৭। বাংলাদেশের প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়?

(ক) সাভার

(খ) চট্রগ্রাম

(গ) মংলা

(ঘ) গাজীপুর

৭৮। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?

(ক) পাকিস্তান

(খ) ভারত

(গ) জিম্বাবুয়ে

(ঘ) নিউজিল্যান্ড

৭৯। মূল্য সংযোজন কর একটি-

(ক) প্রত্যক্ষ কর

(খ) পরোক্ষ কর

(গ) পরিপূরক কর

(ঘ) সম্পূরক কর

৮০। ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির লেখক কে?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(খ) মাওলানা ভাসানী

(গ) জাহানারা ইমাম

(ঘ) ড. কামাল হোসেন

৮১। বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহারকারী দেশ কোনটি?

(ক) কিউবা

(খ) ফিলিস্তিন

(গ) ইরান

(ঘ) চীন

৮২। তুরস্কের মুদ্রার নাম কী?

(ক) দিনার

(খ) দিরহাম

(গ) ডলার

(ঘ) লিরা

৮৩। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে-

(ক) সৌদি আরব

(খ) কুয়েত

(গ) ইরাক

(ঘ) বাহরাইন

৮৪। নিউজিল্যান্ডের আদিবাসী কারা?

(ক) টোডা

(খ) আফ্রিদি

(গ) জুল

(ঘ) মাউরি

৮৫। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?

(ক) ৫ জানুয়ারি

(খ) ৮ মার্চ

(গ) ৫ জুন

(ঘ) ১০ ডিসেম্বর

৮৬। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?

(ক) ১৯ তম

(খ) ২৯ তম

(গ) ৩৬ তম

(ঘ) ৩৯ তম

৮৭। উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত?

(ক) IMF

(খ) WTO

(গ) NATO

(ঘ) OIC

৮৮। যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কীরুপ?

(ক) রাষ্ট্রপতি শাসিত

(খ) সাংবিধানিক রাজতন্ত্র

(গ) সংসদীয় সরকার

(ঘ) রাজতন্ত্র

৮৯। SMOG হচ্ছে-

(ক) সিগারেটের ধোঁয়া

(খ) কুয়াশা

(গ) কালেধোঁয়া

(ঘ) দূষিত বাতাস

৯০। ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

(ক) ব্যারোমিটার

(খ) ফ্যাদোমিটার

(গ) সিসমোগ্রাফ

(ঘ) কম্পাস

৯১। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?

(ক) পিপীলিকা

(খ) দোয়েল

(গ) পদ্মা

(ঘ) অনুসন্ধান

৯২। রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

(ক) খাদ্য পরিবহন করা

(খ) হরমোন বহন করা

(গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

(ঘ) অক্সিজেন পরিবহন করা

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *