এনজাইমের আবিষ্কার

১৭৫২ সালে বিজ্ঞানী রিনে রিয়েমুর (Rene Reamur) সর্বপ্রথম খাদ্যের উপর পাচক রসের ক্রিয়া অনুধাবন করেন। ১৮২৫ সালে বিজ্ঞানী বারজেলাস (Berzelus) লক্ষ্য করেন, কোষ থেকে উৎপন্ন কিছু বস্তু জৈব অনুঘটকের কাজ করে। ১৮৩৩ সালে ফ্রান্সের রসায়নবিদ পার্সোজ এবং পায়েন (Persoz I Payen) সর্বপ্রথম ডায়াস্টেজ এনজাইম আবিষ্কার করেন। ১৮৭৮ সালে জার্মান ফিজিওলজিস্ট উইলহেম কুন (Wilhelm Kuhne) সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। ১৮৯৭ সালে জার্মান বিজ্ঞানী এডওয়ার্ড বুচনার (Edward Buchner) চিনি থেকে জাইমেজ এনজাইম শনাক্ত করেন। এ জন্য তিনি ১৯০৭ সালে নোবেল পুরুষ্কার লাভ করেন। ১৯২৬ সালে বিজ্ঞানী জেমস বি. সুমনার (James B. Sumner) উদ্ভিদ কোষ থেকে ইউরিয়েজ এনজাইম আবিষ্কার করেন। তিনি উল্লেখ করেন, এনজাইম প্রোটিন দ্বারা গঠিত। বিজ্ঞানী জন এইচ. নরথ্রোপ (John H. Northrop, ১৯৩০-১৯৩৫) পেপসিন, ট্রিপসিন ও কাইমোট্রিপসিন কেলাসিত করেন। বিজ্ঞানী Wendell M. Stanley (১৯৩০-১৯৩৫) TMV প্রোটিন পৃথক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *