অ্যানাফেজ–১ এ হোমোলোগাস ক্রোমোসোম পৃথক হয়ে যায়। ক্রোমোসোম গুলো বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। ক্রোমোসোম সূত্রের সঙ্কোচন এবং কান্ডদেহের প্রসারণের কারণে ক্রোমোসোমের মেরু চলন ঘটে। একে অ্যানাফেজিক চলন বলে। মেরু চলনের সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। মেরু অঞ্চলে পৌছালে ক্রোমোসোম গুলো ইংরেজি V, L, J বা I অক্ষরের মতো দেখায়। বাইভেলেন্টের অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোসোম মেরুতে পৌছায় বলে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়।