১। এদের নটোকর্ডটি মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।
২। ফাঁপা স্নায়ুরজ্জুর অগ্রভাগ মস্তিষ্ক এবং পশ্চাৎ ভাগ সুষুষ্মাকান্ড গঠন করে।
৩। এদের ৫–১৫ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে।
৪। পার্শ্বীয় জোড় পাখনা অথবা পদ এদের চলন অঙ্গ হিসেবে কাজ করে।
৫। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। ইহা পেশিবহুল হৃৎপিন্ড, রক্তনালি ও লাল রক্ত (হিমোগ্লোবিন যুক্ত) দ্বারা গঠিত।
৬। দেহ ত্বক এপিডার্মিস (এক্টোডার্ম উদ্ভ‚ত) এবং ডার্মিস (মেসোডার্ম উদ্ভ‚ত) নিয়ে গঠিত।
৭। ২–৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড ও রক্ত নালিকা থাকে।
৮। মস্তিষ্ক করোটিকা দ্বারা সুরক্ষিত থাকে। মস্তিষ্কে ১০–১২ জোড়া করোটিক স্নায়ু থাকে।
৯। অস্থি বা তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল রয়েছে। অন্তঃকঙ্কাল নিউরাল ক্রেস্ট থেকে সৃষ্ট।
১০। দেহে ত্বকীয় গ্রন্থি, পালক, আঁইশ, নখ, নখর, লোম, শিং, খুর প্রভৃতি বিদ্যমান।
১১। দেহে বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান।
১২। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ; পেশিময় পৌষ্টিকনালি, যকৃত ও অগ্ন্যাশয় নিয়ে গঠিত।
১৩। রেচন ও অসমোরেগুলেশনের জন্য সুগঠিত বৃক্ক রয়েছে।
[বৈশিষ্ট্য মনে রাখার প্রধান শব্দঃ মেরুদন্ড, মস্তিষ্ক, সুষুষ্মাকান্ড, ফুলকারন্ধ্র, পদ, পাখনা, বদ্ধ সংবহনতন্ত্র, করোটিক স্নায়ু, অন্তঃকঙ্কাল, রেচন, অসমোরেগুলেশন]