অন্ত্রের প্রাচীরের মিউকোসা স্তরে যে এককোষী গ্রন্থি থাকে তাকে আন্ত্রিক গ্রন্থি বা ক্ষুদ্রান্ত্রের গ্রন্থি বলে। ক্ষুদ্রান্ত্রের গ্রন্থি গুলো হলো- ব্রাশ কোষ, গবলেট কোষ, লিবারক্যুন গ্রন্থি, প্যানেথ কোষ, আরজেন্টফিন্ট কোষ ও ব্রুনার গ্রন্থি।
আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টারিকাস
ক্ষুদ্রান্ত্র বা আন্ত্রিক গ্রন্থি হতে নিঃসৃত রসকে আন্ত্রিক রস বলে। একে সাক্কাস ইন্টারিকাস বলা হয়। ইহা ক্ষারীয় প্রকৃতির। এর pH মান ৬.৫-৭.৫।
আন্ত্রিক রসের উপাদান
(i) পানিঃ আন্ত্রিক রসে পানির পরিমাণ ৯৮.৫%।
(ii) জৈব উপাদানঃ আন্ত্রিক রসে এন্টারোকাইনেজ, ট্রিপসিনোজেন, পেপটাইডেজ, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাক্টেজ, সুক্রেজ ও লাইপেজ থাকে।
(iii) অজৈব উপাদানঃ আন্ত্রিক রসে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ থাকে।