যে প্রক্রিয়ায় শোষিত সরল খাদ্য জীবে দেহ বা প্রোটোপ্লাজম গঠনে অংশগ্রহণ করে তাকে আত্তীকরণ বলে।
১। কার্বোহাইড্রেট আত্তীকরণঃ কার্বোহাইড্রেট পরিপাক হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজে পরিনত হয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ দেহ কোষ দ্বারা শোষিত হয়। শোষিত গ্লুকোজ দেহকোষে দহন ক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। অল্প পরিমাণ মনোস্যাকারাইড প্রোটিন ও স্নেহপদার্থে রুপান্তরিত হয়।
২। প্রোটিন আত্তীকরণঃ প্রোটিন পরিপাক হয়ে অ্যামাইনো এসিডে পরিনত হয়। অ্যামাইনো এসিড দেহ কোষ দ্বারা শোষিত হয়। শোষিত অ্যামাইনো এসিড প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এনজাইম, হরমোন প্রভৃতি গঠন করে। কিছু অ্যামাইনো এসিড জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। অল্প পরিমাণ অ্যামাইনো এসিড শর্করায় রুপান্তরিত হয়।
৩। লিপিড আত্তীকরণঃ লিপিড পরিপাক হয়ে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিনত হয়। ফ্যাটি এসিড ও গ্লিসারল দেহ কোষ দ্বারা শোষিত হয়। শোষিত ফ্যাটি এসিড ও গ্লিসারল দেহকোষে ফসফোলিপিড, লিপোপ্রোটিন, কোলেস্টেরল প্রভৃতি গঠন করে। কিছু অংশ চর্বি হিসেবে ত্বকের নিচে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে। অল্প পরিমাণ শর্করা ও প্রোটিন হিসেবে সংশ্লেষিত হয়।