এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন (Physical structure of Endoplasmic Reticulam)
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিন ধরনের গঠন দেখা যায়। এগুলো হলো-
১। ল্যামিলার বা সিস্টারনী (Lamellar or Cisternae) ঃ যে সব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লম্বা, নলাকার, শাখাবিহীন ও চাপা তাদেরকে সিস্টারনী বলে। এদের ব্যাস ৪০-৫০ মিলিমাইক্রন।
২। ভেসিকল (Vasicle) ঃ যে সব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে গোলাকার বা ডিম্বাকার এবং আবরণী বেষ্টিত তাকে ভেসিকল বলে। এদের ব্যাস ২৫-৫০ মিলিমাইক্রন।
৩। টিউবিউলস্ (Tubules) ঃ যে সব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লম্বা, নলাকার ও শাখাযুক্ত তাদেরকে টিউবিউলস্ বলে। এদের ব্যাস ৫০-১৯০ মিলিমাইক্রন।
রাসায়নিক গঠন (Chemical structure)
এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন ও লিপিড। এতে প্রোটিন ৬০%-৭০% এবং লিপিড ৩০%-৪০%। এছাড়া এতে ১৫ ধরণের এনজাইম ও কো-এনজাইম থাকে। এনজাইম গুলো হলো- গ্লুকোজ ৬ ফসফেট, NADH ডায়াফোরেজ, ATP-ase, গ্লাইকোসাইল ট্রান্সফারেজ, NADH সাইটোক্রোম রিডাকটেজ ইত্যাদি।
উৎপত্তি ঃ কোষ ঝিল্লি এবং নিউক্লিয়ার ঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়।