নিউক্লিয়াস (Nucleus)
ল্যাটিন শব্দ Nux-nut থেকে Nucleus নামের উৎপত্তি। কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত ঘন, অস্বচ্ছ ও গোলাকার অঙ্গাণু যা বংশগতি পদার্থ বহণ করে এবং কোষের অত্যাবশ্যকীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলে। একে কোষের প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা এবং মস্তিস্কও বলা হয়। ইহা কোষের সবচেয়ে বড় অঙ্গাণু। ১৮৩১ সালে রবার্ট ব্রাউন রাস্নার পাতা থেকে নিউক্লিয়াস আবিষ্কার করেন।
সংখ্যা ও অবস্থানঃ সাধারণত প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস। তবে কোন কোন কোষে (Vaucheria, Botrydium, Shaeroplea, Penicillium, Paramecium) এর সংখ্যা বেশি থাকে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষের গঠনকে সিনোসাইট বলে। তবে সিভ-কোষ ও মানুষের লোহিত রক্ত কণিকায় ইহা থাকে না। গোলাকার নিউক্লিয়াসের ব্যাস এক মাইক্রোন। নিউক্লিয়াস কোষের ১০-১৫% স্থান দখল করে থাকতে পারে। স্পার্ম বা শুক্রাণুর প্রায় ৯০% নিউক্লিয়াস।
আকৃতিঃ নিউক্লিয়াস সাধারণত বৃত্তাকার হয়। তবে উপবৃত্তাকার, প্যাচানো, ফিউজিফরম (মূলাকার), শ্বাখান্বিত প্রভৃতি হতে পারে।