ক্রোমোজোমের রাসায়নিক গঠন । ড. সিদ্দিক পাবলিকেশন্স

ক্রোমোজোমের রাসায়নিক গঠন
ক্রোমোজোম প্রধানত দুইটি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত।
১। নিউক্লিক এসিড
২। প্রোটিন
১। নিউক্লিক এসিডঃ  ক্রোমোজোমে ৪৫ ভাগ নিউক্লিক এসিড থাকে। নিউক্লিক এসিড দুই ধরণের। DNA ও RNA। DNA ও RNA  উভয়ই তিনটি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ শ্যুগার এবং ফসফোরিক এসিড। নাইট্রোজেন ক্ষারক দুই ধরনের। পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন হলো অ্যাডেনিন ও গুয়ানিন এবং পাইরিমিডিন হলো থাইমিন, সাইটোসিন ও ইউরাসিল।
২। প্রোটিনঃ  প্রোটিন ক্রোমোজোমের মূল কাঠামো গঠন করে। ক্রোমোজোমে প্রোটিন থাকে ৫৫%। ক্রোমোজোমে দুই ধরনের প্রোটিন থাকে। যথা-
(i) অম্লীয় প্রোটিনঃ  উচ্চ আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন হলো অম্লধর্মী প্রোটিন। ক্রোমোজোমে DNA পলিমারেজ ও RNA পলিমারেজ প্রোটিন থাকে
(ii) ক্ষারীয় প্রোটিনঃ  নিম্ন আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন ক্ষারধর্মী প্রোটিন। ক্রোমোজোমে প্রোটামিন অথবা হিস্টোন প্রোটিন থাকে। প্রোটামিন শুক্রাণুর ক্রোমোজোমে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *