গ্রিক শব্দ archaios অর্থ আদি। আদি প্রকৃতির ব্যাকটেরিয়া হলো আর্কিয়া। যে সব আর্কিয়া তাপমাত্রা পছন্দ করে তাদেরকে তাপপ্রেমী বা Thermophiles বলে। ৮৪ ডিগ্রী সে. তাপমাত্রায় এরা মারা যায়। ৯৮ ডিগ্রী সে. তাপমাত্রায় এদের ভালো বৃদ্ধি ঘটে। এরা ১১০ ডিগ্রী সে. তাপমাত্রা পর্যন্ত টিকে থাকে। যেমন- Methanopyrus। যে সব আর্কিয়া তাপ ও এসিড পছন্দ করে তাদেরকে তাপ ও অম্লপ্রেমী বা Thermoacidophiles বলে। যে সব আর্কিয়া লবণ পছন্দ করে তাদেরকে লবণপ্রেমী বা Halophiles বলে।
১৯৯৬ সালে জিনোম সিকোয়েন্সিং করে জানা যায় আর্কিয়ার ১৭৩৮টি জিনের মধ্যে অর্ধেকের বেশি জিন ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবগোষ্ঠি থেকে আলাদা। আর্কিয়ার যে সব সদস্য বিপাক ক্রিয়ায় মিথেন উৎপন্ন করে তাদেরকে Methanogens বলে। মিথেন তৈরীর প্রক্রিয়াকে মেথানোজেনেসিস (Methanogenesis) বলে।