এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী ? এর প্রকারভেদ

এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (Endoplasmic Reticulam)
গ্রীক শব্দ endo অর্থ ভিতরে, plasmic অর্থ প্লাজমা এবং reticulum অর্থ জালিকা নিয়ে Endoplasmic reticulum শব্দটি গঠিত। Endoplasmic reticulum এর অর্থ হলো অন্তঃপ্লাজমীয় জালিকা। কোষের সাইটোপ্লাজমে শাখা-প্রশাখাযুক্ত জালিকাকার ফাঁপা নালিকাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশ বিচ্ছিন্ন হয়ে মাইক্রোসোম গঠন করে। ১৯৪৫ সালে বিজ্ঞানী Keith R. Porter, Albert Claude এবং Ernest F. Fullam সর্বপ্রথম যকৃত কোষে ইহা আবিষ্কার করেন। ১৯৫৩ সালে Keith R. Porter এর নামকরণ করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রায় সকল প্রকৃতকোষে এটি পাওয়া যায়। যকৃত, অগ্ন্যাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে এদের সংখ্যা সবচেয়ে বেশি। স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকা এবং শুক্রাণুতে রেটিকুলাম থাকে না।

 

এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ
১। মসৃন এন্ডোপ্লাজমিক (Smooth endoplasmic reticulum-SER) ঃ যে সব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে না তাদেরকে মসৃন এন্ডোপ্লাজমিক বা SER বলে। এরা লিপিড সংশ্লেষণ করে। পেশির সঙ্কোচনের সময় ইহা ক্যালসিয়াম নির্গত করে।
২। অমসৃন এন্ডোপ্লাজমি রেটিকুলাম (Rough endoplasmic reticulum-RER) ঃ যে সব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে তাদেরকে অমসৃন এন্ডোপ্লাজমি রেটিকুলাম বা RER বলে। এরা প্রোটিন সংশ্লেষণ করে। পেশির সঙ্কোচনের সময় ইহা ক্যালসিয়াম সঞ্চয় করে। অমসৃন রেটিকুলামে গ্লাইঅক্সিজোম নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা গুলোকে মাইক্রোজোম বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *