জায়ান্ট ক্রোমোসোম । দৈত্যাকার ক্রোমোজোম । Giant chromosome। ড. সিদ্দিক পাবলিকেশন্স

জায়ান্ট বা দৈত্যাকার ক্রোমোজোম (Giant chromosome)
যে সব ক্রোমোজোমের আকার সাধারণ ক্রোমোজোম অপেক্ষায় অনেক বড় তাকে জায়ান্ট বা দৈত্যাকার ক্রোমোজোম বলে। জীবদেহে দুই ধরণের জায়ান্ট ক্রোমোজোম পাওয়া যায়।
১। ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমঃ  যে ক্রোমোজোম দেখতে বাতির চিমনির ব্রাশ বা ল্যাম্প ব্রাশের মতো তাকে ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমের অক্ষকে কেন্দ্র করে কতগুলো জোড়া লুপ থাকে এবং দেখতে অনেকটা বাতির চিমনির ব্রাশ বা ল্যাম্প ব্রাশের মতো দেখায়। ক্রোমোজোমের অক্ষটি ক্রোমোমিয়ার ও ইন্টার-ক্রোমোমিয়ার দ্বারা এবং লুপ ট্রান্সক্রাইবিং DNA দ্বারা গঠিত। এর দৈর্ঘ্য ১৫০০-২০০০ মাইক্রোমিটার। ইহা mRNA ও ডিমের কুসুম সৃষ্টির জন্য দরকার হয়। ইহা উভচর ও পতঙ্গে (জননকোষ) অবস্থান করে।
২। পলিটেন ক্রোমোজোমঃ  ফলের মাছি Drosophila এর লালাগ্রন্থিতে ২০০০ মাইক্রোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বৃহদাকার ক্রোমোজোম থাকে। একে পলিটেন বা স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমে ৫টি লম্বা এবং ১টি খাটো বাহু থাকে। প্রতিটি বাহুতে কালো ও সাদা ব্যান্ড থাকে। কালো বাহু হলো ইউক্রোমাটিন অঞ্চল। এর কিছু অংশ ফুলে গিয়ে বৃহৎ গঠন সৃষ্টি করে। একে ক্রোমোজোমাল পাফ বা ব্যালবিয়ানি রিং (Balbiani ring) বলে। ক্রোমোজোমাল পাফ/ব্যালবিয়ানি রিং mRNA সংশ্লেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *