হৃৎপিন্ডের উর্ধ্ব মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে সাইনো-অ্যাট্রিয়াম নোড (SAN) বা পেসমেকার অবস্থিত। SAN থেকে ডান অলিন্দে ইলেকট্রিকাল সিগন্যাল সৃষ্টি হয়। এই ইলেকট্রিকাল সিগন্যাল অলিন্দের প্রাচীরে ছড়িয়ে পড়ে এবং অলিন্দের সংকোচন ঘটায়। SAN থেকে এই সিগন্যাল AVN-এ আসে। AVN থেকে সিগন্যাল বান্ডল অব হিজে পৌছে। অতঃপর বান্ডল অব হিজ থেকে সিগন্যাল নিলয়ের পারকিনজি ফাইবারে পৌছে। পারকিনজি সূত্রকের মাধ্যমে উদ্দীপনা নিলয়ের প্রাচীরে সঞ্চারিত হয়। ফলে নিলয়ের সংকোচন ঘটে।