১। স্পোরোজয়েট অতি ক্ষুদ্র, সামান্য বাঁকানো এবং উভয় প্রান্ত সুঁচালো।
২। ইহা লম্বা 10-14µm এবং চওড়া 0.05-1.00µm।
৩। এর দেহ আবরণীকে পেলিকল বলে। পেলিক্ল সুদৃঢ় ও নমনীয়। ইহা অনুলম্ব ও সঙ্কোচনশীল অণুনালিকা দ্বারা গঠিত।
৪। এর অগ্রপ্রান্তে পেয়ালা আকৃতির অ্যাপিকাল কাপ (apical cup) রয়েছে। অ্যাপিকাল কাপ তিনটি রিং এর মতো অংশ দ্বারা গঠিত।
৫। এতে রপট্রাই (rhoptry) নামক একটি জোড় অঙ্গাণু উন্মুক্ত হয়। ইহা থেকে যকৃতের কোষঝিল্লি বিগলনকারী এনজাইম ক্ষরিত হয়।