গলবিলের নিচে অবস্থিত তরুণাস্থি নির্মিত একটি ছোট অঙ্গ হলো স্বরযন্ত্র। তরুণাস্থি গুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থিটি সবচেয়ে বড় এবং Adam’s apple নামে পরিচিত। এর উপরের দিকে এপিগøটিস নামে একটি ছোট ঢাকনা থাকে। স্বরযন্ত্রের ভিতরে মিউকাস আবরণী এবং ৬টি স্থিতিস্থাপক ভোকাল কর্ড থাকে। টানটান অবস্থায় ভোকাল কর্ড বায়ু দ্বারা কম্পিত হয় এবং শব্দ উৎপন্ন করে।
কাজঃ এপিগ্লটিস স্বরযন্ত্রে খাদ্য প্রবেশে বাঁধা দেয়। ভোকাল কর্ড স্বর বা শব্দ উৎপন্ন করে।