অ্যাপোপটোসিস ।। Apoptosis)

অ্যাপোপটোসিস হলো জেনেটিক্যাল নিয়ন্ত্রণঘটিত মৃত্যু। এ প্রক্রিয়ায় দেহের অপ্রয়োজনীয় কোষ বা অঙ্গের মৃত্যু ঘটে। মানুষের আঙ্গুলের মাঝখানের টিস্যুর বিলুপ্তি বা মৃত্যু হলো অ্যাপোপটোসিস। অ্যাপোপটোসিসের কারণে লোহিত রক্তকণিকা, শে^ত রক্তকণিকা ও অণুচক্রিকা নির্দিষ্ট সময় পর মারা যায়। এসব কোষ দীর্ঘদিন বেঁচে থাকলে ক্যান্সার হতে পারে। মানবদেহে অ্যাপোপটোসিসের ভূমিকা হলো-

(i) ভ্রুণীয় বিকাশের সময় হাতের আঙ্গুলের পৃথকীকরণ অ্যাপোপটোসিসের মাধ্যমে হয়।

(ii) অ্যাপোপটোসিসের কারণে দেহের পৃষ্ঠীয় নিউরাল নালি বন্ধ হয়।

(iii) অ্যাপোপটোসিসের মাধ্যমে লুপ্তপ্রায় অঙ্গের অবশিষ্টাংশ  (প্রো-নেফ্রন) দেহ থেকে অপসারিত হয়।

(iv) ভ্রুণের লিঙ্গ নির্ধারণের সময় অ্যাপোপটোসিসের মাধ্যমে উলফিয়ান নালি (wolffian ducts) অপসারিত হয়।

(v) ভ্রুণীয় বিকাশের সময় নাভিরজ্জু ও থলীর মাঝখানের অবশিষ্ট টিস্যু অ্যাপোপটোসিসের মাধ্যমে অপসারিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *