গ্রীক Erythro শব্দ অর্থ লাল এবং poiesis অর্থ উৎপন্ন নিয়ে erythropoiesis শব্দটি গঠিত। যে প্রক্রিয়ায় লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় তাকে ইরাথ্রোপয়সিস বলে। লোহিত রক্ত কণিকা অস্থিমজ্জা, যকৃত, প্লীহা ও থাইমাস হতে উৎপন্ন হয়। আবার, উহা যকৃত ও প্লীহার মধ্যে ধ্বংস প্রাপ্ত হয়। সেখানে লোহিত রক্তকণিকা পরিবর্তিত হয়ে বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরী করে। প্রতি সেকেন্ডে ১০ মিলিয়ন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, অপরদিকে প্রতি সেকেন্ডে ১০ মিলিয়ন লোহিত রক্তকণিকা ধ্বংস প্রাপ্ত হয়।