করোনারী বাইপাস হার্ট স্পন্দিত অবস্থায় বা বিটিং হার্টে করা যায়। একে অবক্যাব (OPCAB) বলে। বর্তমানে হৃৎস্পন্দন বন্ধ করে বুকের বাম পাশে ছোট করে কেটে করোনারী বাইপাস করা হয়। একে মিডক্যাব (MIDCAB) বলে।
১। করোনারী বাইপাস শুরুর আগে রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা হয়।
২। রোগীর ব্যথা রোধের জন্য অ্যানেসথেসিয়া প্রয়োগ করে অজ্ঞান করা হয়।
৩। হার্ট-লাংস মেশিন দ্বারা রোগীর রক্ত চলাচল স্বাভাবিক রাখা হয়।
৪। রোগীর বুক কেটে হৃৎপিন্ড বের করা হয়।
৫। হাত বা পায়ের ধমনী কেটে নিয়ে হৃৎপিন্ডের সাথে যুক্ত করা হয়। ফলে বিকল্প পথে হৃৎপিন্ডে রক্ত চলাচল করে।
৬। এক্ষেত্রে সময় লাগে ৩-৫ ঘন্টা। রোগীকে ২-৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। দুই মাসের মধ্যে রোগী সুস্থ হয়ে যায়।