ক্যালভিন-ব্যাশাম চক্র ।। ক্যালভিন-ব্যাশাম চক্রের বৈশিষ্ট্য কী কী ।। C3  চক্রের বৈশিষ্ট্য কী কী ।। ড. সিদ্দিক পাবলিকেশন্স

১। ক্যালভিন চক্রের CO2  গ্রাহক হলো ১, ৫ রাইবুলোজ বিসফসফেট।

২। এ চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো তিন কার্বন বিশিষ্ট ৩-ফসফোগ্লিসারিক এসিড।

৩। এই চক্রটি বেশি ঘনত্বের CO2 (50-150 ppm) ঘটে।

৪। চক্রটি নিম্ন তাপমাত্রায় (১০-২৫ ডিগ্রী সে.) ঘটে।

৫। চক্রটি শুধু মাত্র মেসোফিল ক্লোরোপ্লাস্টে ঘটে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে।

৬। ইহা কম আলোতে ঘটে।

৭। ইহা  প্রধানত শীত প্রধান দেশের উদ্ভিদে ঘটে।

৮। প্রক্রিয়াটি C3 ও C4  উদ্ভিদে ঘটে।

৯। এই চক্রে CO2 ফিক্সিং এনজাইম হলো রুবিস্কো।

১০। এই চক্রের উদ্ভিদে ফটোরেসপিরেশন ঘটে।

১১। এ চক্রের উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *