কোষ বিভাজন । Cell division। জাইগোটিন দশার জিনগত গুরুত্ব

১। জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম গুলোর মধ্যে আকর্ষণ শুরু হয়। হোমোলোগাস ক্রোমোসোমদ্বয় পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে।

২। ক্রোমোসোম গুলোর জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিন্যাপসিস এবং এক এক জোড়া ক্রোমোসোমকে বাইভেলেন্ট বলে।

৩। বাইভেলেন্টে দুটি ক্রোমোসোম যুক্ত হওয়ায় গঠনগত পরিবর্তন ঘটে।

৪। পরবর্তী পর্যায়ে বাইভেলেন্টের ক্রোমোসোমগুলো বিভক্ত হয়ে ক্রোমাটিড সৃষ্টি করে।

৫। ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিংওভার ঘটে। ক্রসিংওভার সৃষ্টির জন্য জাইগোটিন আবশ্যক।

৬। ক্রসিংওভারের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। জীবজগতে জীববৈচিত্র্য সৃষ্টির জন্য জাইগোটিনের ভূমিকা অনস্বীকার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dr. Abu Bakkar Siddiq