Trans অর্থ স্থানান্তর এবং genic অর্থ জিন নিয়ে Transgenic শব্দটি গঠিত। Transgenic এর অর্থ হলো জিনতাত্তি¡ক রুপান্তরিত জীব। এক কোষ থেকে জিন নিয়ে অন্য কোষে যুক্ত করে যে উন্নত মানের প্রাণী সৃষ্টি করা হয় তাকে ট্রান্সজেনিক প্রাণী বল। অর্থনৈতিক ভাবে লাভবানের জন্য ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করা হয়েছে।। ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টির জন্য ট্রান্সফরমেশন, মাইক্রোইনজেকশন, ইলেকট্রোপোরেশন, মেডিয়েটেড জিন ট্রান্সফার প্রভৃতি পদ্ধতি প্রয়োগ করা হয়।
বংশগত রোগ নিরাময় করা দুষ্কর। রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক ছাগলের দুধ থেকে অ্যান্টিথ্রম্বিন-III এবং ট্রান্সজেনিক খরগোসের দুধ থেকে III C12 esterase inhibitor ওষুধ তৈরী করা হয়েছে। অ্যান্টিথ্রম্বিন-III ওষুধ মানুষের অ্যান্টিথ্রম্বিন ডিফিসিয়েন্সী রোগের চিকিৎসায় এবং III C12 esterase inhibitor ওষুধ মানুষের অ্যানজিওডেমা এর চিকিৎসায় ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে আরো ওষুধ আবিষ্কারের মাধ্যমে বংশগত রোগ নির্মূলের চেষ্টা চলছে। ট্রান্সজেনিক প্রাণিকে বায়োরিয়েক্টর হিসেবে ব্যবহার করে এদের দুধ, রক্ত ও মূত্র থেকে ওষুধ তৈরী করা হয়। একে মলিকুলার ফার্মিং বলে। এসব ওষুধ বহুবিধ রোগ নিরাময়ে ব্যবহার হয়।