ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ২০২১-২০২২ । A Unit 2021-2022, Dhaka University

১। 60Ω এবং 12Ω মানের দুইটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে। এই সমান্তরাল সংযোগ একটি 4Ω মানের রোধ এবং 24 v ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা হলো । উক্ত সংযোগ 6Ω রোধ ভিতরে প্রবাহিত তড়িৎ-এর পরিমাণ কত?

(ক) 2 A

(খ) 3 A

(গ) 6 A

(ঘ) 12 A

২। একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কোনটি হবে না?

(ক) 0

(খ) 1

(গ) 3

(ঘ) 5

৩। একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি করলে, রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল হলো F = ax + bx² (এখানে a এবং bধ্রুবক)। রবার ব্যান্ডটিকে x = 0 থেকে x = L পর্যন্ত বৃদ্ধি করতে কৃত কাজের মান কত?

(ক)  aL² + bLx³

(খ) aL2/2 + 2bL2

(গ) a + 2bL

(ঘ) aL2/2 + bL3/3

৪। 6 d2x/d2t + 150x = 0 তরঙ্গের কৌণিক কত?

(ক) 6

(খ) 5

(গ) 25

(ঘ) 150

৫। একটি ইলেকট্রনকে V বিভব পার্থক্যের মধ্যে রাখলে, ইলেকট্রনের বেগ v এবং প্রযুক্ত বিভর পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি?

(ক) v = √eV/m

(খ) v = √(2eV)/m

(গ) v = eV2/m

(ঘ) v = ½ mV2

৬। শূন্য ভর এবং E শক্তিবিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি?

(ক) √(Ec)

(খ) E/c

(গ) Ec

(ঘ) ০

৭। একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা-

(ক) কমবে

(খ) স্থির থাকবে

(গ) বাড়বে

(ঘ) প্রথমে বাড়বে তারপর কমবে

৮। একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ i দ্বারা প্রকাশ করা হয়। ঐ ব্যাটারির তড়িৎচালক বল, এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে?

(ক) সবসময়

(খ) কখনোই না

(গ) শুধুমাত্র যখন i = 0

(ঘ) শুধুমাত্র যখন i = ধ্রুবক

৯। ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় চিড়-দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে চিড় থেকে পর্দার দূরত্ব D কে কীভাবে পরিবর্তন করতে হবে?

(ক) D/2

(খ) √(2D)

(গ) v = √(eV2)

(ঘ) D/√2

১০। একটি ব্রিজ রেক্টিফায়ার বর্তনীর ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 Hz হলে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে?

(ক) 220 Hz

(খ) 50 Hz

(গ) 25 Hz

(ঘ) 100 Hz

১১। বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে, বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল

(ক) হ্রাস পাবে

(খ) বৃদ্ধি পাবে

(গ) অপরিবর্তিত থাকবে

(ঘ) কোনোটিই নয়

১২। একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ। আলোর দ্রুতি c হলে, কণাটির দ্রুতি কত?

(ক)  2C/ √3

(খ) (√3/2)C

(গ) C

(ঘ) 2C

১৩। m ভরের একটি বস্তু একটি অনুভূমিক স্প্রিং-এর সাথে সংযুক্ত আছে, স্প্রিংটি A পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি T পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকল। যদি বস্তুর ভর 4m করা হয় তবে নতুন পর্যায়কাল কত হবে?

(ক) 2T

(খ) T

(গ) 4T

(ঘ) T/4

১৪। একটি সুতার একপ্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ √3gr (r = বৃত্তের ব্যাসার্ধ এবং g অভিকর্ষজ ত্বরণ) হলে, বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হবে?

(ক) 1:2

(খ) 1:8

(গ) 1:4

(ঘ) 1:7

১৫। একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ার এক চক্রের পরে কোনটি শূন্য নাও হতে পারে?

(ক) ∆U

(খ) W

(গ) ∆P

(ঘ) ∆s

১৬। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান?

(ক) sp³

(খ) sp²

(গ) sp

(ঘ) sp²d

১৭। কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া?

(ক) 2Na + Cl₂ → 2NaCl

(খ) AgNO₃ + NaCl → NaNO₃ +AgCl

(গ) Cl₂ + H₂ O → HCl + HOCl

(ঘ) FeCl₃ + SnCl₂ → SnCl₄ + FeCl₂

১৮। অনার্দ্র AlCl₃ -এর উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-

(ক) Chlorobenzene

(খ) Acetophenone

(গ) Toluene

(ঘ) Benzoic acid

১৯। ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় তা হলো-

(ক) Cu and Mg

(খ) Cu and Zn

(গ) Zn and Pb

(ঘ) Pb and Cu

২০। CH₃MgX-এর সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়?

(ক) HCHO

(খ) CH₃CHO

(গ) CH₃COCH₃

(ঘ) CH₃OH

২১। একটি আদর্শ গ্যাসের জন্য PV বনাম 1/p লেখচিত্র হবে একটি-

(ক) ছেদকসহ সরলরেখা

(খ) অধিবৃত্ত

(গ) X-অক্ষের সমান্তরাল সরলরেখা

(ঘ) মূলবিন্দুগামী সরলরেখা

২২। C₅H₁₂ যৌগের গাঠনিক সমাণু কয়টি?

(ক) 2

(খ) 3

(গ) 4

(ঘ) 5

২৩। C₂H₅OH জারিত হয়ে তৈরি হয় Z, যা C₂H₅OH-এর সাথে এস্টার প্রস্তুত করে। Z কী?

(ক) HCOOH

(খ) CH₃COOH

(গ) CH₃CHO

(ঘ) CH₃CH₂CH₂COOH

২৪। সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত?

(ক) NaCl

(খ) HCl (aq)

(গ) Ethanol

(ঘ) Hexane

২৫। k এর কোন মানের জন্য 2x² – kx +1 = 0 এর একটি মূল অপর মূলের বর্গের চারগুণের সমান হবে?

(ক) 1/2

(খ) 3

(গ) 1

(ঘ) 3

২৬। cosec2(tan-1 ½)-3sec2(cot-1√3) = ?

ক) 15

(খ) 2/9

(গ) 1

(ঘ) 25

২৭। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত?

(ক) 1/√3

(খ) 1/√2

(গ) 2/√3

(ঘ) 2/3

২৮। k এর কোন মানের জন্য x = 1 বিন্দুতে f(x) = x² + k/a এর লঘুমান পাওয়া যাবে?

(ক) 0

(খ) -1

(গ) 2

(ঘ) 1

২৯। কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 2N ও 2√2N বলদ্বয়ের লব্ধি 2√5N হলে, তাদের মধ্যবর্তী কোণ

(ক) 135°

(খ) 45°

(গ) 225°

(ঘ) 90°

৩০। কোন উপস্তরটি সম্ভব নয়?

(ক) 2d

(খ) 3p

(গ) 4f

(ঘ) 1s

৩১। কোন যৌগটি সরলরৈখিক নয়?

(ক) CO₂

(খ) H₂S

(গ) C₂H₂

(ঘ) O₂

৩২। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ?

(ক) HCOOH + HCOONa

(খ) NaOH + NaCl

(গ) Aq. NH₃ + NaOH

(ঘ) Aq. NH₃ + NH₄Cl

৩৩। হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের ৬ গুণ। গ্যাসটির আণবিক ভর কত?

(ক) 128 g/mol

(খ) 72 g/mol

(গ) 32 g/mol

(ঘ) 180 g/mol

৩৪। C, 0, N এবং F-এর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি?

(ক) F > 0> N > C

(খ) N > F > 0> C

(গ) O> F > C> N

(ঘ) F > N > O> C

৩৫। বিক্রিয়াসমূহের মধ্যে কোনটির জন্য Kp =Kc?

(ক) PCl₅ (g) ⇌ PCl₃ (g) + Cl₂(g)

(খ) N₂(g)+O₂(g)⇌2NO(g)

(গ) N₂(g)+3H₂(g)⇌2NH₃(g)

(ঘ) 2SO₃(g)⇌2SO₂(g)+O₂(g)

৩৬। 1/x + a – bx = 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক?

(ক) a²-4b=0

(খ) b²-4a=0

(গ) b²+4a=0

(ঘ) a²+4b=0

৩৭। 3x + 4y = k রেখাটি x² + y² = 10x বৃত্তকে স্পর্শ করে। k এর মান কত?

(ক) 8, -30

(খ) -8, 30

(গ) -10, 40

(ঘ) 10, -40

৩৮। কোণ ব্যবধিতে F(x) = x/(x2+1) ক্রমবর্ধমান ?

(ক) -∞, 0

(খ) (-1,1

(গ) 0, ∞

(ঘ)  -1,∞

৩৯। কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক (c, π) হলে বিন্দুটির কার্তেসীয় স্থানাঙ্ক কত?

(ক)  -1, 0

(খ)  -c, 0

(গ)  c, -c

(ঘ)  -c, c

৪০। y² = 8x + 2y -9 পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত?

(ক)  3, 1

(খ) 3, 0

(গ)  -1, 1

(ঘ)  2, 0

৪১। x-3y-2 =0 রেখার ওপর অবস্থিত P বিন্দুটি (2,3) এবং (6,-5) হতে সমদূরবর্তী হতে P বিন্দুর স্থানাঙ্ক কত?

(ক)  4, 14

(খ)  -10, 4

(গ) 14, 4

(ঘ)  4, -10

৪২।  ∫-1 (x+lxl) dx = ?

(ক) 3

(খ) 0

(গ) 1

(ঘ) 6

৪৩। x²-3y² – 2x = 8 অধিবৃত্তের শীর্ষবিন্দুদ্বয়-

(ক) (4, 0), (2, 0)

(খ) (0, 4), (0, 2)

(গ) (0, – 4), (0, -1)

(ঘ) (4, 0), (-2, 0)

৪৪। A = [1(2)  2(5)] হলে det(AA-1) এর মান কত?

(ক) 1

(খ) -1

(গ) 0

(ঘ) -1/2

৪৫। কোন ফাংশনটির জন্য (1-x) d2y/dx2-x dy/dx =2 সত্য?

(ক)  y = cos-1 x

(খ) y = (cos-1 x)2

(গ) y = sin-1 x

(ঘ) y = tan-1 x

৪৬। অক্সিসোম কোন অঙ্গাণুর অংশ?

(ক) রাইবোসোম

(খ) প্লাস্টিড

(গ) মাইটোকন্ড্রিয়া

(ঘ) গলগি বডি

৪৭। অঙ্কুরোদগমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?

(ক) ব্যাপন

(খ) ইমবাইবিশন

(গ) অভিস্রবণ

(ঘ) প্রস্বেদন

৪৮। ঘাসফড়িং-এর দেহের উভয় পার্শে মোট কয়টি স্পাইরাকল থাকে?

(ক) ১০টি

(খ) ২০টি

(গ) ৩০টি

(ঘ) ৪০টি

৪৯। কোনটি হাইড্রার প্রজননের পদ্ধতি নয়?

(ক) মুকুলোদগম

(খ) বিভাজন

(গ) স্পোরুলেশন

(ঘ) যৌন জনন

৫০। ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোন অঙ্গটি গঠিত হয়?

(ক) এপিডার্মিস, স্নায়ুতন্ত্র

(খ) কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র

(গ) পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র

(ঘ) এপিডার্মিস, পেশিতন্ত্র

৫১। Kuffer’s cell কোন অঙ্গে থাকে?

(ক) প্লীহা

(খ) মস্তিষ্ক

(গ) যকৃৎ

(ঘ) অগ্ন্যাশয়

৫২। মানবদেহে নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি?

(ক) লোহিত রক্তকণিকা

(খ) শ্বেত রক্তকণিকা

(গ) স্নায়ুকোষ

(ঘ) হৃদকোষ

৫৩। সালোকসংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে?

(ক) থাইলাকয়েডে

(খ) স্ট্রোমায়

(গ) গ্রানায়

(ঘ) সাইটোপ্লাজমে

৫৪। ATP Synthases কোষের কোথায় থাকে?

(ক) গলগি বড়ি

(খ) রাইবোসোম

(গ) নিউক্লিয়াস

(ঘ) মাইটোকন্ড্রিয়া

৫৫। নিষিক্ত ডিম্বাণু কিসে পরিণত হয়?

(ক) ফলে

(খ) ভ্রূণ

(গ) বীজে

(ঘ) ফল ত্বকে

৫৬। অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কয় অণু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়?

(ক) ২

(খ) ৪

(গ) ৬

(ঘ) ৮

৫৭। ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত?

(ক) সঙ্গী কোষ

(খ) ফ্লোয়েম ফাইবার

(গ) ফ্লোয়েম প্যারেনকাইমা

(ঘ) সিভনল

৫৮। কোষ বিভাজনের কোন উপ-দশায় সমসংস্থ ক্রোমোসোমের মধ্যে সিন্যাপসিস ঘটে?

(ক) জাইগোটিনে

(খ) লেপ্টোটিনে

(গ) প্যাকাইটিনে

(ঘ) ডিপ্লোটিনে

৫৯। কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়।

(ক) Annelida

(খ) Arthropoda

(গ) Mollusca

(ঘ) Nematoda

৬০। লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি?

(ক) গ্লোবিউলিন

(খ) ইনসুলিন

(গ) হিম

(ঘ) অ্যালবুমিন

৬১। ‘ইতিমধ্যে আরদালি-সমেত ইউনিফর্ম-পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে।’ ‘অপরিচিতা’ গল্পের এই বাক্যে বিদেশি শব্দের সংখ্যা-

(ক) দুই

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

৬২। ‘চলনসই’ শব্দের সই-

(ক) বাংলা কৃৎ প্রত্যয়

(খ) বাংলা তদ্ধিত প্রত্যয়

(গ) সংস্কৃত কৃৎ প্রত্যয়

(ঘ) বিদেশি তদ্ধিত প্রত্যয়

৬৩। ‘annex’ শব্দের বাংলা পরিভাষা-

(ক) পরিশিষ্ট

(খ) অধ্যায়

(গ) সূচিপত্র

(ঘ) পাদটীকা

৬৪। নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ-

(ক) গৃহিণী

(খ) উষ্ণ

(গ) সমর্পণ

(ঘ) কঙ্কণ

৬৫। ‘আদম-সুমারি’ শব্দের উৎস-

(ক) আরবি-ফারসি

(খ) ফারসি-তুর্কি

(গ) আরবি-হিন্দি

(ঘ) আরবি-বাংলা

৬৬। বাংলা একাডেমির বানানরীতিতে ‘খ্রিষ্ট’ শব্দটি গৃহীত হয়েছে যে-হিসেবে-

(ক) বিদেশি

(খ) আত্তীকৃত

(গ) বাংলা

(ঘ) সংস্কৃত

৬৭। কোন গুচ্ছটি শুদ্ধ?

(ক) ত্রিকোন, উনবিংশ

(খ) অদ্যপি, যদ্যপি

(গ) উষা, কোনা

(ঘ) মুহুর্মুহু, মুহূর্ত

৬৮। ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।’ কার উক্তি?

(ক) মহাত্মা গান্ধী

(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(গ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

(ঘ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

৬৯। সংস্কৃতিকে বলা যায় লাবন্য; কখনো ব্যাক্তির, কখনো নির্দিষ্ট জাতীর। এ বাক্যে ভুল শব্দের সংখ্যা

(ক) তিন

(খ) চার

(গ) পাঁচ

(ঘ) ছয়

৭০। ‘সালামের মুখ আজ—-‘ শূন্যস্থানে হবে-

(ক) আলোচিত ঢাকা

(খ) তরুণ শ্যামল পূর্ব বাংলা

(গ) অবিনাশী বর্ণমালা

(ঘ) রক্তাক্ত জনপদ

৭১। No fire can burn without air-এর বাংলায় সঠিক অনুবাদ কোনটি?

(ক) আগুন জ্বলতে বাতাসের প্রয়োজন হয়

(খ) বাতাস ছাড়া আগুন নিভে না

(গ) বাতাস ছাড়া আগুন জ্বালাতে পারে না

(ঘ) বাতাস ছাড়া আগুন জ্বলে না

৭২। কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?

(ক) বিধ্বস্ত

(খ) উদ্বেগ

(গ) স্বত্ব

(ঘ) দ্বন্দ্ব

 

৭৩। কোন বানানটি শুদ্ধ নয়?

(ক) রূপায়ণ

(খ) গৃহায়ণ

(গ) নবায়ণ

(ঘ) নগরায়ণ

৭৪। ‘ভার্যা’ এর বিপরীত অর্থের শব্দ কোনটি?

(ক) দার

(খ) দয়িত

(গ) বনিতা

(ঘ) জায়া

৭৫। সারমর্ম লেখার ক্ষেত্রে কোনটি বর্জন করতে হবে?

(ক) মূল ভাব সন্ধান

(খ) গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিতকরণ

(গ) শুদ্ধ বানান

(ঘ) প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ উদ্ধৃতি

৭৬। If someone is pessimistic, s/he is not

(ক) fantastic

(খ) optimistic

(গ) sarcastic

(ঘ) tragic

৭৭। Would you like to go—-a walk?

(ক) to

(খ) in

(গ) for

(ঘ) out

৭৮। They could not help—-leave the car on the road, where it had broken down.

(ক) unless

(খ) but

(গ) than

(ঘ) instead

৭৯। There is nothing—-a glass of cold water on a hot sunny day.

(ক) as refreshed as

(খ) more refreshing than

(গ) so refreshing that

(ঘ) refreshing enough

৮০। “Things really took off when Microsoft Windows was introduced in 1985.” In this sentence “took off” refers to—-.

(ক) replacement of older version

(খ) sudden rise in popularity

(গ) rise in competition

(ঘ) price increase

৮১। —-the rise in unemployment in cities, more and more people continue to move to urban centres.

(ক) In addition to

(খ) Despite

(গ) Due to

(ঘ) Even though

৮২। The synonym of “conspicuous” is—-.

(ক) noticeable

(খ) hidden

(গ) complex

(ঘ) together

৮৩। When Rupak entered the class, the lecture—-so he found it hard to follow.

(ক) just began

(খ) had already begun

(গ) had already ended

(ঘ) was about to begin

৮৪। Our college principal is an academic—-.

(ক) through and through

(খ) out and about

(গ) ins and outs

(ঘ) on and off

৮৫। During the COVID-19 pandemic, many families had to deal with—-in order to reduce expenditure.

(ক) lucidity

(খ) austerity

(গ) benignity

(ঘ) garrulity

৮৬। —-a taxi, we wouldn’t have missed the train.

(ক) If we took

(খ) If we had taken

(গ) If we take

(ঘ) If we will take

৮৭। They—-this much fun since they came to study at this school.

(ক) do not have

(খ) had not had

(গ) have not had

(ঘ) had not have

৮৮। She will be studying science,—-?

(ক) isn’t she

(খ) will she not

(গ) wouldn’t she

(ঘ) won’t she

 

৮৯। Choose the correctly spelled word :

(ক) Argument

(খ) Weired

(গ) Repeatition

(ঘ) none of them

৯০। She is too tired to put—-this noise anymore.

(ক) up with

(খ) on with

(গ) up at

(ঘ) on to

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *