১। ‘নেকলেস’ গল্পে শিশু নিয়ে চামপস্-এলিসিস-এ ঘুরে বেড়াচ্ছিল-
(ক) মাদাম লোইসেল
(খ) মাদাম ফোরস্টিয়ার
(গ) জনশিক্ষা মন্ত্ৰী
(ঘ) মাদাম জর্জ
২। ‘A bolt from the blue’ এর সমার্থক বাংলা প্রবাদ হলো-
(ক) যত গর্জে তত বর্ষে না
(খ) বিনা মেঘে বজ্রপাত
(গ) লঘুপাপে গুরু দণ্ড
(ঘ) ছাই ফেলতে ভাঙাকুলা
৩। ‘আত্মাকে চিনিলেই আত্মনির্ভরতা আসে’ উদ্ধৃতিটি যে রচনার অন্তর্গত-
(ক) অপরিচিতা
(খ) বিড়াল
(গ) আহ্বান
(ঘ) আমার পথ
৪। যেটি শুদ্ধ বানান-
(ক) উচ্ছল
(খ) ইদানিং
(গ) বৈপরীত্য
(ঘ) ক এবং গ
৫। ‘ও কি ঘরে বালা আনবার চায় নাকি? চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক, মড়ক লাগুক ঘরে’ উক্তিটি করেছিল-
(ক) খালেক ব্যাপারী
(খ) মজিদ
(গ) রহিমা
(ঘ) জমিলা
৬। ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি হয়ে উঠেছে-
(ক) দেশপ্রেমিক নেতা
(খ) ষড়যন্ত্র-জাল ছিন্নকারী
(গ) লড়াকু বীর
(ঘ) জনদরদি
৭। ‘নয়নকমল’ এর যথার্থ ব্যাসবাক্য হলো-
(ক) নয়নের ন্যায় কমল
(খ) নয়ন কমলের ন্যায়
(গ) নয়নে কমল
(ঘ) নয়ন ও কমল
৮। কুহেলী উত্তরী তলে -সন্ন্যাসী’ উদ্ধৃতির শূন্যস্থানে বসবে-
(ক) মাঘের
(খ) পৌষের
(গ) শীতের
(ঘ) ফাল্গুনের
৯। ‘লোক-লোকান্তর’ কবিতায় চেতনার তুল্যরূপ হলো-
(ক) কৃষ্ণচূড়া
(খ) পাখি
(গ) নক্ষত্র
(ঘ) সবুজ অরণ্য
১০। ‘উত্তম’ শব্দের সমার্থক নয়-
(ক) উপাদেয়
(খ) উৎকৃষ্ট
(গ) অভিরুচি
(ঘ) বরেণ্য
১১। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন-
(ক) বৃক্ষের
(খ) আত্মার
(গ) সংস্কৃতির
(ঘ) নদীর গতির
১২। ‘ক্রন্দসী’ শব্দের আভিধানিক অর্থ-
(ক) কান্নাকাটি
(খ) কাঁদুনী
(গ) আকাশ ও পৃথিবী
(ঘ) জল ও স্থল
১৩। সভ্যতার বিস্তারের সাথে সাথে যা বিলুপ্ত হয়েছে-
(ক) পণ্য
(খ) কৃষকের দারিদ্র্য
(গ) দেশি শিল্প
(ঘ) কৃষি-অর্থনীতি
১৪। ‘নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা’ এ কর্ম-দোষ হলো-
(ক) মেঘনাদের
(খ) রাবণের
(গ) বিভীষণের
(ঘ) শূর্পণখার
১৫। ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এককথায় প্রকাশিত রূপ হলো-
(ক) ন্যায়বাগীশ
(খ) নৈয়ায়িক
(গ) ন্যায়পাল
(ঘ) ন্যায়ঋদ্ধ
১৬। ‘প্রৌঢ়’ শব্দটির যথাযথ সন্ধিবিচ্ছেদ হলো-
(ক) প্র + ঊঢ়
(খ) প্রো + উঢ়
(গ) প্র + ওঢ়
(ঘ) প্রো + ঔঢ়
১৭। Choose the sentence with the correct punctuation.
(ক) My aunt who lives in Sylhet, is a doctor
(খ) My aunt, who lives in Sylhet, is a doctor
(গ) My aunt, who lives in Sylhet is, doctor
(ঘ) My aunt, who lives in Sylhet is a doctor
১৮। Change into reported form: She said to me, ‘Why don’t you come on Monday?’
(ক) She told me to not go on Monday
(খ) She said me why did not she go on Monday
(গ) She asked me why I did not go on Monday
(ঘ) She asked me not to go that day
১৯। Coleridge’s poem “The Rime of the Ancient Mariner” is a-
(ক) lyric
(খ) sonnet
(গ) ode
(ঘ) ballad
২০। The poet William Blake has compared the schoolboy to-
(ক) a prisoner
(খ) a great scholar
(গ) a caged bird
(ঘ) a brave warrior
২১। In the sentence, ‘The rescuers snatched the children from a perfect storm’; the bold-faced phrase means-
(ক) gusty wind
(খ) the worst situation
(গ) grave illness
(ঘ) a great challenge
২২। The word ‘Emancipation’ means-
(ক) advocate
(খ) liberation
(গ) engage
(ঘ) portrait
২৩। We have not been given—-update on the patient’s.
(ক) some
(খ) none
(গ) any
(ঘ) much
২৪। There is a liberation sculpture-of the University of Dhaka.
(ক) before
(খ) in front of
(গ) beside
(ঘ) at the back
২৫। People lauded Mandela’s humanity, kindness and dignity’. In this sentence, the present form of the bold-
faced word is-
(ক) laude
(খ) led
(গ) lead
(ঘ) laud
২৬। The word ‘Diaspora’ is related to-
(ক) appearance
(খ) concentration
(গ) entrance
(ঘ) migration
২৭। Choose the best interrogative form of: ‘Everyone hates acid-throwing.’
(ক) Do anyone like acid-throwing?
(খ) Is there anyone who can hate acid-throwing?
(গ) Who does accept acid-throwing?
(ঘ) Does anyone like acid-throwing?
২৮। An elected member can take the decision. The bold-faced word is used as a/an-
(ক) verb
(খ) adverb
(গ) conjunction
(ঘ) adjective
২৯। Choose the correct spelling from the following.
(ক) Assurance
(খ) Asurrance
(গ) Assurrance
(ঘ) Assurrence
৩০। The synonym of the word ‘Original’ is-
(ক) amusing
(খ) artificial
(গ) true
(ঘ) accumulate
৩১। Shubho ate four pieces of Hilsha fish at dinner.’ The passive form of the sentence is-
(ক) Four pieces of Hilsha fish at dinner were ate by Shubho
(খ) At dinner four pieces of Hilsha fish Shubho ate
(গ) Four pieces of Hilsha fish were eating by Shubho at dinner
(ঘ) At dinner four pieces of Hilsha fish were eaten by Shubho
৩২। ‘Orpheus’ parents were-
(ক) Apollo and Muse Calliope
(খ) Jupiter and Athena
(গ) Hercules and Athena
(ঘ) Venus and Apollo
৩৩। বাংলাদেশের জাতীয় প্রতীকে যেগুলো রয়েছে-
(ক) ধান, পান, শাপলা
(খ) ধান, পাট, শাপলা
(গ) ধান, পান, পাট
(ঘ) পাট, পান, শাপলা
৩৪। জলবায়ুর উপাদান নয়-
(ক) মেঘ
(খ) সমুদ্রস্রোত
(গ) বায়ু
(ঘ) আর্দ্রতা
৩৫। SDG-এর পূর্ণরূপ হলো-
(ক) Successive Developmental Goals
(খ) Successful Development Goals
(গ) Substantial Developmental Goals
(ঘ) Sustainable Development Goals
৩৬। ‘রিফিউজি’ সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত-
(ক) ইউএনডিপি
(খ) ইউএনএফপিএ
(গ) ইউএনএইচসিআর
(ঘ) আইইউসিএন
৩৭। বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হলো-
(ক) আঞ্চলিকতা
(খ) ধৰ্ম
(গ) রাজনীতি
(ঘ) ভাষা ও সংস্কৃতি
৩৮। গ্রিনল্যান্ড যে দেশের অংশ-
(ক) যুক্তরাষ্ট্র
(খ) ডেনমার্ক
(গ) রাশিয়া
(ঘ) নরওয়ে
৩৯। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য-
(ক) আনোয়ারা বেগম
(খ) সুফিয়া কামাল
(গ) সৈয়দা সাজেদা চৌধুরী
(ঘ) ইউ.এ.বি. রাজিয়া আক্তার বানু
৪০। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না-
(ক) খাসিয়া
(খ) পাত্র
(গ) মণিপুরি
(ঘ) তঞ্চঙ্গ্যা
৪১। ‘নীল অর্থনীতি’ মূলত যার সঙ্গে যুক্ত-
(ক) জলবায়ু
(খ) কৃষি
(গ) ভূ-রাজনীতি
(ঘ) সমুদ্র
৪২। হটস্পট-প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়-
(ক) সেলুলার ফোন
(খ) ওয়াই-ফাই
(গ) ওয়াই ম্যাক্স
(ঘ) এনএফসি
৪৩। বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ-
(ক) ২০১০-২০১৫
(খ) ২০১৫- ২০২০
(গ) ২০২০-২০২৫
(ঘ) ২০১৬-২০২০
৪৪। ‘মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘চিত্রা নদীর পাড়ে’ পরিচালনা করেন-
(ক) নাসিরউদ্দীন ইউসুফ
(খ) শহীদুল আলম
(গ) তানভীর মোকাম্মেল
(ঘ) তারেক মাসুদ
৪৫। বাঙালি জাতির মুক্তি সনদ হলো-
(ক) ছয় দফা
(খ) এগারো দফা
(গ) ৭ মার্চের ভাষণ
(ঘ) ২১ দফা
৪৬। মুদ্রাস্ফীতির একটি বড় কারণ হলো-
(ক) উৎপাদন
(খ) আমদানি
(গ) রপ্তানি
(ঘ) মুদ্রার জোগান বৃদ্ধি
৪৭। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন-
(ক) রোহিত শর্মা
(খ) সাকিব আল হাসান
(গ) বেন স্টোকস
(ঘ) কেন ইউলিয়ামসন
৪৮। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো-
(ক) সুপ্রিম কোর্টের রায়
(খ) সরকারি ডিক্রি
(গ) সাংবিধানিক আইন
(ঘ) প্রশাসনিক প্রবিধান
৪৯। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’- যে আন্দোলনের স্লোগান-
(ক) ভাষা আন্দোলন
(খ) শিক্ষা আন্দোলন
(গ) বুদ্ধির মুক্তি আন্দোলন
(ঘ) গণনাট্য আন্দোলন
৫০। ‘সুশাসন’ ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করে-
(ক) জাতিসংঘ
(খ) ইউএনডিপি
(গ) বিশ্বব্যাংক
(ঘ) আইএমএফ
৫১। কী-বোর্ড-এ ফাংশনাল কী-এর সংখ্যা হলো-
(ক) ৯টি
(খ) ১০টি
(গ) ১১টি
(ঘ) ১২টি
৫২। ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয়ে-
(ক) অক্সফোর্ড
(খ) ক্যামব্রিজ
(গ) ম্যানচেস্টার
(ঘ) বার্মিংহাম
৫৩। ‘জেন্ডার’ বলতে বোঝায় নারী-পুরুষের পার্থক্য-
(ক) জৈবিক
(খ) সামাজিক
(গ) লৈঙ্গিক
(ঘ) মানসিক
৫৪। ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এরা সবাই-
(ক) এশীয় দেশ
(খ) ইউরোপীয় দেশ
(গ) পরিবেশ দূষণকারী দেশ
(ঘ) উন্নয়নশীল দেশ
৫৫। বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন হলো-
(ক) ১০৯
(খ) ১০৩
(গ) ৯৯৯
(ঘ) ৩৩৩
৫৬। মুক্তিযুদ্ধের স্মারক ‘শিখা চিরন্তন’ অবস্থিত-
(ক) ঢাকা সেনানিবাসে
(খ) গাজীপুরে
(গ) মেহেরপুরে
(ঘ) সোহরাওয়ার্দী উদ্যানে
৫৭। বাংলায় ব্রিটিশবিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন-
(ক) সিপাহি বিদ্রোহ
(খ) ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
(গ) নীল বিদ্রোহ
(ঘ) ফরায়েজী আন্দোলন
৫৮। ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাদিয়া মুরাদ এবং-=
(ক) ডেনিস মুকওয়েগি
(খ) ডোনা স্ট্রিকল্যান্ড
(গ) জুয়ান সানটোস
(ঘ) লিউ জিয়াবো
৫৯। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে বিশ্বে শীর্ষস্থান অধিকারী দেশ-
(ক) সুইডেন
(খ) যুক্তরাজ্য
(গ) নরওয়ে
(ঘ) সিঙ্গাপুর
৬০। ঐতিহাসিক স্থান ‘কারবালা’ অবস্থিত-
(ক) কাতার
(খ) ইরান
(গ) কুয়েত
(ঘ) ইরাক