কনড্রিন নামক অর্ধ–কঠিন ও স্থিতিস্থপক পদার্থ দ্বারা গঠিত কলাকে তরুণাস্থি বলে। এর ম্যাটিক্স কনড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েড নামক প্রোটিন দ্বারা গঠিত। কনড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েডকে একত্রে কনড্রিন বলে। এতে কোলাজেন, ইলাস্টিন, প্রোটিওগ্লাইকেন, কনড্রোসাইট প্রভৃতি থাকে। তরুণাস্থির কোষকে কনড্রোসাইট বলে। কনড্রোসাইটের গুচ্ছকে ল্যাকুনা বলে। ইহা পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত থাকে।