দ্বি-বর্তনী সংবহন কী । দ্বি-বর্তনী সংবহন আলোচনা । Double circulation কী । ড. সিদ্দিক পাবলিকেশন্স

যে সংবহনে রক্ত সমগ্র দেহে একবার সংবহনের জন্য দুইবার হৃৎপিন্ড অতিক্রম করে তাকে দ্বি-বর্তনী সংবহন বলে। মানুষের হৃৎপিন্ডে দ্বি-বর্তনী সংবহন ঘটে। দ্বি-বর্তনী সংবহনের মধ্যে একটি পালমোনারী সংবহন এবং অপরটি সিস্টেমিক সংবহন।

১। পালমোনারী সংবহনঃ  পালমোনারী সংবহনে হৃৎপিন্ডের ডান নিলয় হতে CO2 যুক্ত রক্ত সেমিলুনার কপাটিকার মাধ্যমে পালমোনারী ধমনীতে প্রবেশ করে। পালমোনারী ধমনী হতে রক্ত ফুসফুসে আসে। ফুসফুসে রক্ত বিশুদ্ধ হয়। এরপর ফুসফুস হতে O2 যুক্ত রক্ত পালমোনারী শিরার মধ্য দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে।

২। সিস্টেমিক সংবহনঃ  সিস্টেমিক সংবহনে হৃৎপিন্ডের বাম নিলয় হতে O2 যুক্ত রক্ত অ্যাওর্টা বা মহাধমনীতে প্রবেশ করে। অ্যাওর্টা হতে রক্ত ধমনী ও কৈশিক জালিকার মাধ্যমে বিভিন্ন অঙ্গ, কলা ও কোষে প্রবাহিত হয়। রক্তের মাধ্যমে কলা-কোষে O2, পুষ্টি উপাদান, হরমোন প্রভৃতি পৌছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *