পুষ্টি উপাদানের অভাব অথবা বিষাক্ত পদার্থের কারণে কোষের মৃত্যু হলে তাকে নেক্রোসিস বলে। মাইক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর এক বা একাধিক উপাদানের অভাবে কোষ মারা যেতে পারে। বিভিন্ন উপায়ে দেহে বিষাক্ত পদার্থ প্রবেশ করে, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় এবং অতিরিক্ত ওষুধ বিষাক্ত পদার্থ হিসেবে জমা থাকে। এসব বিষাক্ত পদার্থ কোষের মৃত্যুর কারণ হতে পারে।