ড. আবু বকর সিদ্দিক
ড. সিদ্দিক পাবলিকেশন্স
১। একটি পেনসিলের ওজন ৫ গ্রাম। এটির ওজন মিলিগ্রামে কত হবে?
(ক) ৫০
(খ) ৫০০
(গ) ৫০,০০০
(ঘ) কোনটিই নয়
২। বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
(ক) ১৬
(খ) ৪√২
(গ) ২√৪
(ঘ) ৩২
৩। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
(ক) ৪২
(খ) ১৪১
(গ) ৮৭
(ঘ) ১০৪
৪। পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-
(ক) ১২
(খ) ১১
(গ) ৯
(ঘ) ১৫
৫। ১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-
(ক) ১৮.৭৫%
(খ) ২০%
(গ) ১৫%
(ঘ) ১৬.৬৭%
৬। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে?
(ক) ত্রিমাত্রিক
(খ) কোনটিই নয়
(গ) একমাত্রিক
(ঘ) দ্বিমাত্রিক
৭। কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
(ক) ২০০ টাকা
(খ) ১৬০ টাকা
(গ) ১৪০ টাকা
(ঘ) ১০০ টাকা
৮। বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?
(ক) ১১ ১/৯%
(খ) ১২%
(গ) ১০%
(ঘ) ১৮ ১/৩%
৯। যদি x + 5y = 24 এবং x = 3y হয় তাহলে y এর মান কত?
(ক) ৪
(খ) ৯.৫
(গ) ৩
(ঘ) ৭
১০। যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?
(ক) সামন্তরিক
(খ) চতুর্ভূজ
(গ) ট্রাপিজিয়াম
(ঘ) রম্বস
১১। x < 4 হলে কোন মানটি x এর জন্য সত্য হতে পারে?
(ক) ০
(খ) ৩
(গ) সবগুলোই
(ঘ) -৪
১২। একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত কত?
(ক) ২৫:১৬
(খ) ৯:১৬
(গ) ১৬:৯
(ঘ) ১৬:২৫
১৩। একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘণ্টায় ১০০ কি: মি: হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
(ক) ৫০ কিমি
(খ) সমাধান সম্ভব নয়
(গ) ২০০ কিমি
(ঘ) ১০০ কিমি
১৪। 1²+2²+3²+…+x² এর মান কত?
(ক) x
(খ) x(x+1)(2x+1)/6
(গ) x¹⁺⁴
(ঘ) xⁿ
১৫। ১ মিলিয়ন = কত বিলিয়ন?
(ক) ০.০০১ বিলিয়ন
(খ) ০.১ বিলিয়ন
(গ) ০.০০০১ বিলিয়ন
(ঘ) ০.০১ বিলিয়ন
১৬। ১ হতে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
(ক) ২২০
(খ) ২৩০
(গ) ২১০
(ঘ) ২৪০
১৭। 0.5 + 0.05 + 0.005 × 0.5 × 0.05 × 0.005 = কত?
(ক) 0.550000325
(খ) 0.550000625
(গ) 0.550000525
(ঘ) 0.550000425
১৮। ১২টি বই থেকে ৫টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
(ক) ১৪২
(খ) ১৮৮
(গ) ১২০
(ঘ) ১৪০
১৯। দেশি শব্দ নয় কোনটি?
(ক) ঝিঙ্গা
(খ) ঢিল
(গ) মুড়কী
(ঘ) মাছি
২০। “আমার জ্বর জ্বর লাগছে” এটি কোন ধরনের বাক্য?
(ক) মিশ্র
(খ) যৌগিক
(গ) দ্বিরুক্ত
(ঘ) সরল
২১। সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
(ক) মধ্যম
(খ) প্রথম
(গ) সবগুলো
(ঘ) উত্তম
২২। “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?
(ক) দায়িত্ববোধ
(খ) রাজা হওয়ার ইচ্ছা
(গ) স্বৈরতন্ত্র
(ঘ) রসবোধ
২৩। “বন্ধন” শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
(ক) ব+ন+ধ+ন
(খ) বন্+ধন্
(গ) ব+ন্ধ+ন
(ঘ) বান+ধন
২৪। “উদাত্ত পৃথিবী” কাব্য গ্রন্থের রচয়িতা কে?
(ক) সুভাষ মুখোপাধ্যায়
(খ) সুফিয়া কামাল
(গ) কবি আল মাহমুদ
(ঘ) সিকান্দার আবু জাফর
২৫. কোনটি সঠিক?
(ক) মহাশ্মশান (নাটক
(খ) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
(গ) কাঁদো নদী কাঁদো (কাব্য)
(ঘ) বহিপীর (নাটক)
২৬। “হর্ষণ” শব্দের অর্থ কি?
(ক) দেখা
(খ) হাসা
(গ) চাষ করা
(ঘ) আনন্দ
২৭। “মৃন্ময়ী” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
(ক) দেনা-পাওনা
(খ) পোস্টমাস্টার
(গ) হৈমন্তী
(ঘ) সমাপ্তি
২৮। কোন কবির মাতাও একজন কবি?
(ক) শামসুর রাহমান
(খ) জীবনানন্দ দাশ
(গ) আহসান হাবীব
(ঘ) বিষ্ণু দে
২৯। “খাতক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) মহাজন
(খ) চাতক
(গ) খনা
(ঘ) ঘাতক
৩০। মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?
(ক) ব্যাতিহার কর্তা
(খ) মুখ্য কর্তা
(গ) প্রযোজক কর্তা
(ঘ) প্রযোজ্য কর্তা
৩১। “নিমরাজি” শব্দে “নিম” কোন উপসর্গ?
(ক) তৎসম উপসর্গ
(খ) বিদেশি উপসর্গ
(গ) তদ্ভব উপসর্গ
(ঘ) বাংলা উপসর্গ
৩২। উপসর্গের কাজ কি?
(ক) শব্দের লক্ষণ দেখানো
(খ) নতুন শব্দ গঠন করা
(গ) শব্দের বিরতি প্রদর্শন
(ঘ) কোনটিই নয়
৩৩। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) ফোর্ট উইলিয়াম
(গ) রজনীকান্ত
(ঘ) চার্লস উইলকিন্স
৩৪। দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
(ক) কোলন
(খ) হাইফেন
(গ) কমা
(ঘ) সেমিকোলন
৩৫। “মুক্তি পেতে ইচ্ছুক” এক কথায় কি বলে?
(ক) মুমুক্ষু
(খ) মূমূক্ষ
(গ) মুমূক্ষ
(ঘ) মুমুক্ষা
৩৬। কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-
(ক) সাবিত্রী
(খ) সুরবালা
(গ) গফুর
(ঘ) ষোড়শী
৩৭। “একেই কি বলে সভ্যতা” এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
(ক) প্রহসন
(খ) মহাকাব্য
(গ) উপন্যাস
(ঘ) কাব্য
৩৮। “কি হেতু এসেছ তুমি, কহু বিস্তারিয়া’ হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
(ক) প্রসঙ্গ
(খ) ব্যাপার
(গ) নিমিত্ত
(ঘ) প্রার্থনা
৩৯। চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি?
(ক) ফা-হিয়েন
(খ) হিউয়েন সাং
(গ) মা হয়ান
(ঘ) মেগাস্থিনিস
৪০। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রনালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে?
(ক) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
(খ) পরিকল্পনা বিভাগ
(গ) অর্থ বিভাগ
(ঘ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
৪১। কোন দেশে প্রথম “আরব বসন্ত” এর সূচনা হয়?
(ক) মিশর
(খ) লেবানন
(গ) তিউনিসিয়া
(ঘ) লিবিয়া
৪২। OIC’র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) কায়রো
(খ) জেদ্দা
(গ) রিয়াদ
(ঘ) তেহরান
৪৩। বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি?
(ক) ময়মনসিংহ
(খ) বরিশাল
(গ) ঢাকা
(ঘ) সিলেট
৪৪। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন?
(ক) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়
(খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
(গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
(ঘ) ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
৪৫। “মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি” গানের গীতিকার কে?
(ক) নজরুল ইসলাম বাবু
(খ) গোবিন্দ হালদার
(গ) আপেল মাহমুদ
(ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
৪৬।২.২৫৮
(খ) ১.৮৫৫
(গ) ১.৮৫২
(ঘ) ২.৮৭১
৪৭। একটি দেশের জিডিপির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। ঐ দেশের মোট জনসংখ্যা ১.৮৫ মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার?
(ক) ৪০৫
(খ) ৪.০৫৪
(গ) ৪০
(ঘ) ৪০,৫৪০
৪৮। ECNEC এর বর্তমান সভাপতি কে?
(ক) জনপ্রশাসন মন্ত্রী
(খ) অর্থ মন্ত্রী
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) পরিকল্পনা মন্ত্রী
৪৯। Ernest Hemingway কোন দেশের সাহিত্যিক?
(ক) যুক্তরাজ্য
(খ) আমেরিকা
(গ) জার্মানি
(ঘ) চিলি
৫০। Many শব্দের Synonym কোনটি?
(ক) All of the answers
(খ) Several
(গ) Numerous
(ঘ) Enormous
৫১। Pen through the line এর সঠিক অনুবাদ-
(ক) লাইনটি কেটে দাও
(খ) লাইনটি মুছে দাও
(গ) লাইনের উপর কলম ছোড়া
(ঘ) লাইন বরাবর কলম চালানো
৫২। Meticulous শব্দের অর্থ-
(ক) অস্পষ্ট
(খ) মাধ্যমিক পাশ
(গ) যত্নবান
(ঘ) সামর্থ্যবান
৫৩। Worse’ শব্দটি Adjective এর কোন degree?
(ক) Positive
(খ) Comparative
(গ) Superlative
(ঘ) Assertive
৫৪। Adjacent to- phrase এর অর্থ-
(ক) বিরক্ত হওয়া
(খ) আশির্বাদ করা
(গ) নিকটবর্তী
(ঘ) বিপরীত দিক
৫৫।. He would—arrested if he had tried unfairmeans.
(ক) be surely
(খ) have been
(গ) be Police
(ঘ) has been
৫৬। She copied the word’ এ বাক্যে copied শব্দটি-
(ক) Noun
(খ) Adverb
(গ) Adjective
(ঘ) Verb
৫৭। কোন গ্রন্থটির রচয়িতা H. G. Wells?
(ক) The Invisible Man
(খ) The Time Machine
(গ) The First Man on the Moon
(ঘ) All of the above
৫৮। কোনটি সঠিক বানান?
(ক) Pandulam
(খ) Pandolam
(গ) Pendulam
(ঘ) Pendulum
৫৯। Thank you very much” এ বাক্যে very শব্দটি একটি-
(ক) Noun
(খ) Pronoun
(গ) Adjective
(ঘ) Adverb
৬০। কোন গ্রন্থটি William Blake এর লেখা?
(ক) All of the answers
(খ) The Traveller
(গ) The School Boy
(ঘ) The Daffodils
৬১। Walking is good for health’ এ বাক্যে walking শব্দটি-
(ক) Adverb
(খ) Verb
(গ) Noun
(ঘ) Gerund
৬২। Personnel এর বাংলা অর্থ কি?
(ক) ব্যক্তিগত
(খ) কর্মীগণ
(গ) ব্যক্তি সম্পর্কীয়
(ঘ) ব্যক্তিগত বিষয়
৬৩। He will stick—nothing.
(ক) for
(খ) to
(গ) with
(ঘ) of
৬৪। One who deals in cattle is-
(ক) drover
(খ) auctioneer
(গ) jockey
(ঘ) seller
৬৫। Praise শব্দের antonym কোনটি?
(ক) All of the answers
(খ) Rebuke
(গ) Reprimand
(ঘ) Scold
৬৬। Which one is the incorrect sentence?
(ক) Fetch some water for me
(খ) We are united
(গ) We reached at home yesterday
(ঘ) He answered my questions
৬৭। What is an epic?
(ক) a short poem
(খ) a long poem
(গ) a sative
(ঘ) All of the above
৬৮। Fare শব্দটি দ্বারা কি বুঝায়?
(ক) মেলা
(খ) ভাড়া
(গ) সুষ্ঠু
(ঘ) ভয় দেখানো
৬৯। We are having a friendly—about football.
(ক) report
(খ) gossip
(গ) chat
(ঘ) whisper
৭০। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম-
(ক) গামা রশ্মি
(খ) মাইক্রোওয়েভ
(গ) অবলোহিত বিকিরণ
(ঘ) আলোক তরঙ্গ
৭১। কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি?
(ক) টাইফয়েড ও ভায়াবেটিকস
(খ) কলেরা ও স্ট্রোক
(গ) আমাশয় ও ডায়াবেটিকস
(ঘ) ক্যান্সার ও স্ট্রোক
৭২। মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?
(ক) ৯০
(খ) ৮০
(গ) ৭৫
(ঘ) ৭০
৭৩। কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
(ক) প্রতিসরণ
(খ) প্রতিসরাঙ্ক
(গ) প্রতিফলন
(ঘ) প্রতিধ্বনি
৭৪। AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
(ক) 4 IR
(খ) Digital device
(গ) Cloud server
(ঘ) সবগুলোই
৭৫। “SIM” এর পূর্ণরূপ কী?
(ক) Spot identity module
(খ) Small initiative module
(গ) Single intensive module
(ঘ) Subscriber identity module